বেলকুচিতে ডেভিল হান্টে আওয়ামী লীগের তিন নেতা গ্রেফতার

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

সিরাজগঞ্জের বেলকুচিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ ২’ এর আওতায় গত

2025-12-18T16:19:55+00:00
2025-12-18T16:19:55+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বেলকুচিতে ডেভিল হান্টে আওয়ামী লীগের তিন নেতা গ্রেফতার
বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ৪:১৯ পিএম   (ভিজিট : ১৪৭)
X

সিরাজগঞ্জের বেলকুচিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ ২’ এর আওতায় গত ২৪ ঘণ্টায় পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলরসহ তিনজনকে গ্রেফতার করেছে বেলকুচি থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- বেলকুচি পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর বদর উদ্দিন মণ্ডল (৫৬), ইউপি সদস্য লাল মিয়া (৫০), ও উপজেলার দৌলতপুর গ্রামের উসমান শেখের ছেলে হাসমত শেখ (৫০)। 

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে নিজ নিজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা এক বা একাধিক মামলার এজাহারভুক্ত আসামি বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে বেলকুচি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জহুরুল হক বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ–২’ এর আওতায় গত ২৪ ঘণ্টায় এই অভিযান পরিচালনা করা হয়েছে।

গ্রেফতারকৃতরা মামলার এজাহারভুক্ত আসামি। আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে। তিনি আরও জানায়, অভিযান অব্যাহত রয়েছে এবং অপরাধ দমনে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy