রাজশাহী-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী নজরুল ইসলামের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি

সারাবাংলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৫ (পুঠিয়া–দুর্গাপুর) আসনে বিএনপির দলীয় মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক নজরুল ইসলামের পক্ষে

2025-12-18T16:30:40+00:00
2025-12-18T16:30:40+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
রাজশাহী-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী নজরুল ইসলামের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন
পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ৪:৩০ পিএম   (ভিজিট : ১৩৫)
X

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৫ (পুঠিয়া–দুর্গাপুর) আসনে বিএনপির দলীয় মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক নজরুল ইসলামের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে ।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন পুঠিয়া উপজেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ারুল ইসলাম জুম্মা, দুর্গাপুর উপজেলা বিএনপির আহবায়ক কামরুজ্জামান আয়নাল, সদস্য সচিব জোবাযের হোসেন, পুঠিয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবু হায়াত, যুগ্ম আহবায়ক আব্দুর রাকিব, সাবেক পৌর মেয়ের আসাদুল হক আসাদ, পৌর বিএনপির সভাপতি বজলুর রশিদ, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জুলফিকার রহমান ভুট্ট, দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক হাসানুজ্জামান লালটু, সদস্য সচিব রেজাউল ইসলাম, বানেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দুলাল। 

রাজশাহী জেলা বিএনপির সদস্য, ২০০৮, ২০১৮ ও ২০২৬ সালের জাতীয় সংসদ সদস্য নির্বাচনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলের পক্ষে উপজেলা রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান এর কাছ থেকে মনোনয়নপত্র উত্তোলন করেন।

এসময় কার্যালযের বাহিরে সঙ্গে প্রায় তিন শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র সংগ্রহকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy