প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ৪:৫০ পিএম (ভিজিট : ১০৭)

X
লক্ষ্মীপুরের রামগতিতে ৫ম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের বিশেষ মেধা যাচাই পরীক্ষা -২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ই ডিসেম্বর) সকাল ৯ টায় আলেকজান্ডার বিজ্ঞান ও প্রযুক্তি স্কুল এন্ড কলেজের উদ্যোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
আলেকজান্ডার ও প্রযুক্তি স্কুল এন্ড কলেজের আয়োজিত পরীক্ষায় ৪৬০ জন প্রতিযোগী পরীক্ষা অংশগ্রহণ করেন। পরীক্ষা শেষে উত্তর পত্রের প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে প্রথম, দ্বিতীয়, এবং তৃতীয় স্থান অর্জন কারীদের নগদ টাকাসহ বিশেষ পুরস্কার প্রদান করা হবে। সর্বোচ্চ নাম্বার পেয়ে যিনি প্রথম হবেন তাকে ১০ (দশ) হাজার টাকা দ্বিতীয় স্থান (৫)পাঁচ হাজার টাকা এবং তৃতীয় স্থান অর্জনকারীকে ৩ (তিন) হাজার টাকার প্রাইজমানি ও সনদ দেওয়া হবে। এছাড়া চতুর্থ থেকে ২০তম স্থান অর্জনকারীদের সনদ ও বিশেষ পুরস্কার দেওয়া হবে।
আলেকজান্ডার বিজ্ঞান ও প্রযুক্তি স্কুল এন্ড কলেজের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ডাক্তার মোহাম্মদ মোসলেহ উদ্দিন এর উপস্থিতিতে এ পরীক্ষা আরম্ভ হয়। পরীক্ষা তত্ত্বাবধায়ন করেন বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ ফখরুল ইসলাম মিহির এ সময় পরিচালনা বোর্ডের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসের ডাক্তার মাসুদ জাহান, বাংলাদেশ কাস্টম কর্মকর্তা জুবায়ের হোসেন তালুকদার, নজরুল ইসলাম মাসুদ, তসলিম উদ্দিন প্রমুখ।
বিদ্যালয়ের অধ্যক্ষ মোহাম্মদ ফখরুল ইসলাম মিহির জানান এবারেই প্রথম তারা এ বিশেষ মেধা যাচাই পরীক্ষা নিচ্ছেন ভবিষ্যতেও তারা কার্যক্রম চালিয়ে যাবেন মেধা যাচাইয়ে ছাত্র-ছাত্রীদের পড়ালেখার প্রতি আগ্রহ জাগে তার ভিত্তিতে তারা ভবিষ্যৎ গড়তে স্বপ্ন দেখে আমরা সেই কাজটি এগিয়ে নেওয়ার চেষ্টা করছি।