প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ৪:৫৪ পিএম (ভিজিট : ৩৮৫)

X
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার পর প্রধান শুটার ফয়সাল করিম মাসুদ ভারতে পালিয়ে গেছে। তদন্তসংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, বর্তমানে তিনি ভারতের মহারাষ্ট্র রাজ্যে অবস্থান করছে। তার সঙ্গে হামলার সময় মোটরসাইকেল চালানো সহযোগী আলমগীর শেখও রয়েছেন বলে গোয়েন্দারা নিশ্চিত হয়েছেন।
বাংলাদেশি সিমকার্ড ব্যবহার বন্ধ করে ফয়সাল এখন ভারতীয় রিলায়েন্স জিও কোম্পানির সিম ব্যবহার করছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীকে বিভ্রান্ত করতে তিনি অধিকাংশ সময় মোবাইল ফোন বন্ধ রাখছে। গ্রেপ্তারের ঝুঁকি এড়াতে ফয়সাল তার ফোনে ভিপিএন ব্যবহার করে কখনো সিঙ্গাপুর, কখনো থাইল্যান্ড, আবার কখনো ঢাকার পুরান ঢাকার লোকেশন দেখাচ্ছিল। তবে ফোনসেট পরিবর্তন না করায় আইএমই নম্বর ট্র্যাকিংয়ের মাধ্যমে প্রযুক্তির সহায়তায় গোয়েন্দারা তার প্রকৃত অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়েছেন।
হত্যাচেষ্টার ঘটনার দিন শুক্রবার রাতেই ফয়সাল ও আলমগীর বিভিন্ন সড়ক ও মহাসড়ক ব্যবহার করে ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত এলাকায় পৌঁছান। সেখান থেকে স্থানীয় মানব পাচারকারী ফিলিপ স্নালের সহযোগিতায় সীমান্তের কাঁটাতারের নিচে থাকা সুড়ঙ্গ ব্যবহার করে তারা ভারতে পালিয়ে যান।
ফয়সাল তার ফোনসেটটি পরিবর্তন না করায় ফোনের আইএমই নম্বর ধরে গোয়েন্দারা প্রযুক্তির সাহায্যে শুটার ফয়সালের বর্তমান অবস্থান নিশ্চিত করতে সক্ষম হয়েছে। বর্তমানে সে ভারতের মহারাষ্ট্রে অবস্থান করছে। সঙ্গে আছে অন্যতম সহযোগী মোটরসাইকেলচালক আলমগীর শেখ।
হাদি হত্যাচেষ্টার নেপথ্যে কারা অর্থ বিনিয়োগ করেছে তার অনুসন্ধান করা হচ্ছে। ইতোমধ্যে ফয়সালের ব্যাংক অ্যাকাউন্টের লেনদেনের সূত্র ধরে অর্থদাতাদের খোঁজা হচ্ছে। হত্যাচেষ্টায় ব্যবহৃত অস্ত্রও উদ্ধার হয়েছে। সেটি চার হাতবদল হয়ে যায় নরসিংদীর লেকে, সেখান থেকে মোট তিনটি অস্ত্র উদ্ধার করেছে র্যাব।