আত্রাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ 'কচ জাল' জব্দ ও পুড়িয়ে ধ্বংস

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

সারাবাংলা

নওগাঁর আত্রাইয়ে মৎস্য সম্পদ রক্ষায় অবৈধ জালের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর)

2025-12-18T17:21:33+00:00
2025-12-18T17:21:33+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
আত্রাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ 'কচ জাল' জব্দ ও পুড়িয়ে ধ্বংস
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ৫:২১ পিএম   (ভিজিট : ৫৬)
X

নওগাঁর আত্রাইয়ে মৎস্য সম্পদ রক্ষায় অবৈধ জালের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১১টা থেকে বেলা ২ টা পর্যন্ত উপজেলার বিশা ইউনিয়নের উদয়পুর স্লুইচগেট ও ক্ষুদ্র বিশা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে দুটি অবৈধ ‘কচ জাল’ উচ্ছেদ ও পুড়িয়ে ধ্বংস করা হয়।

​অভিযানটি পরিচালনা করেন আত্রাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নূরে আলম সিদ্দিক। ​অভিযান শেষে তিনি বলেন, দেশীয় প্রজাতির মাছ রক্ষায় সরকার নিষিদ্ধ জালের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এই কচ জালগুলো মাছের বংশবিস্তারে চরম বাধা সৃষ্টি করে। জনস্বার্থে এবং মৎস্য সম্পদ রক্ষায় আমাদের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। কোনোভাবেই নদী বা বিলে অবৈধ জাল পেতে মাছ ধরতে দেওয়া হবে না।

​এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাকসুদুর রহমান। তিনি জালের ক্ষতিকর দিক উল্লেখ করে বলেন, "কচ জাল মূলত একটি মরণফাঁদ। এতে মাছের পোনা থেকে শুরু করে ডিম পর্যন্ত আটকা পড়ে বিনষ্ট হয়, যা আমাদের মৎস্য সম্পদের জন্য বিশাল হুমকি। আমরা সাধারণ জেলেদের সচেতন করার পাশাপাশি আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করছি।

​অভিযান চলাকালে আত্রাই থানা পুলিশের একটি চৌকস দল এবং উপজেলা মৎস্য দপ্তরের কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। জব্দকৃত জালগুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy