প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ৫:২৬ পিএম (ভিজিট : ৫৩)

X
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা এলাকায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে তিনটি বেকারি ও মিষ্টান্ন ভাণ্ডারকে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করেছে।
বুধবার (১৭ ডিসেম্বর) দিনব্যাপী পরিচালিত এ অভিযানে লাইসেন্স ছাড়াই বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (BSTI)-এর স্ট্যান্ডার্ড মার্ক ব্যবহার এবং BSTI-এর সার্টিফিকেশন ব্যতীত পণ্য উৎপাদন ও বিক্রয়ের অভিযোগ পাওয়া যায়। এসব অভিযোগে তিনটি পৃথক মামলায় এ জরিমানা করা হয়।
BSTI আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় এ জরিমানা করা হয়। অভিযানের আওতায় মারহাবা এ ওয়ান বেকারি, তাজমহল বেকারি ও মামা-ভাগ্নে মিষ্টান্ন ভাণ্ডারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েদা খানম লিজা জানান , জনস্বার্থে নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
অভিযানকালে BSTI-এর ফিল্ড অফিসার ও কালিহাতী থানার পুলিশ সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।