খুলনা আদালত চত্বরে জোড়া খুনে কিলিং মিশনের সদস্য এজাজুল গ্রেফতার

খুলনা ব্যুরো

সারাবাংলা

খুলনা মহানগরীর আদালত চত্বরে সংঘটিত আলোচিত জোড়া খুনের ঘটনায় কিলিং মিশনে সরাসরি অংশগ্রহণকারী ইজাজুল (৩৫) নামে এক ব্যক্তিকে

2025-12-18T17:40:46+00:00
2025-12-18T17:40:46+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
খুলনা আদালত চত্বরে জোড়া খুনে কিলিং মিশনের সদস্য এজাজুল গ্রেফতার
খুলনা ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ৫:৪০ পিএম   (ভিজিট : ১২১)
X

খুলনা মহানগরীর আদালত চত্বরে সংঘটিত আলোচিত জোড়া খুনের ঘটনায় কিলিং মিশনে সরাসরি অংশগ্রহণকারী  ইজাজুল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬। গ্রেপ্তারকৃত ইজাজুল হোসেন শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবু গ্রুপের সক্রিয় সদস্য বলে জানিয়েছে র‍্যাব। ইজাজুল একই এলাকার ফারুক হোসেনের ছেলে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন র‍্যাব-৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: নিস্তার আহমেদ।

র‌্যাব-৬ সূত্রে জানা যায়, গত ৩০ নভেম্বর খুলনা মহানগরীর আদালত চত্ত্বরের প্রকাশ্য দিবালোকে একটি নৃশংস হত্যাকান্ড সংগঠিত হয়। এ ঘটনায় ফজলে রাব্বী রাজন (৩০) ও হাসিব হাওলাদার (৪০) নামের দুই জন ব্যক্তিকে বিজ্ঞ আদালতে হাজিরা প্রদান শেষে বের হওয়ার সময় দুপুরে গুলি করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়।

ঘটনার পর র‌্যাব-৬ এর একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন তথ্য উপাত্ত সমূহ সংগ্রহ করে এবং বিভিন্ন সিসি টিভি ফুটেজ ও মোবাইলে ধারণকৃত ভিডিও সংগ্রহ করে। এরই ধারাবাহিকতায় বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল আনুমানিক সাড়ে পাঁচটায় খুলনার রূপসা নদীর অপর পাড়ে আইজগাতি এলাকা থেকে হত্যাকান্ডের সাথে সরাসরি সম্পৃক্ত ও মোবাইলে ধারণকৃত ভিডিও ফুটেজ সরাসরি দৃশ্যমান মোঃ ইজাজুল হোসেনকে গ্রেফতার করা হয়। তার পিতার নাম ফারুক হোসেন।

র‌্যাব-৬ এর মিডিয়া অফিসার ফজলুর রহমান জানান, সংঘঠিত এ হত্যাকান্ডটি মূলত খুলনা মহানগরীতে বিদ্যমান দুইটি সন্ত্রাসী গ্রুপের মাঝে অন্ত:কোন্দল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই ঘটে। মাদকের টাকা ভাগাভাগি, চাঁদা উত্তোলনকে কেন্দ্র করে বিবাদের জের ধরে এই হত্যাকান্ড সংগঠিত হয়। এছাড়া বাকি অভিযুক্তদের আইনের আওতায় আনতে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy