যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে আন্তজেলা ফুটবল টুর্নামেন্ট

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

সারাবাংলা

মাদকবিরোধী সচেতনতা তৈরির লক্ষ্যে লালমনিরহাটের কালীগঞ্জে শুরু হয়েছে আন্তজেলা ফুটবল টুর্নামেন্ট। রংপুর বিভাগের আটটি জেলার দল অংশ নিচ্ছে

2025-12-18T17:46:40+00:00
2025-12-18T17:46:40+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে আন্তজেলা ফুটবল টুর্নামেন্ট
কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ৫:৪৬ পিএম   (ভিজিট : ৫২)
X

মাদকবিরোধী সচেতনতা তৈরির লক্ষ্যে লালমনিরহাটের কালীগঞ্জে শুরু হয়েছে আন্তজেলা ফুটবল টুর্নামেন্ট। রংপুর বিভাগের আটটি জেলার দল অংশ নিচ্ছে এই প্রতিযোগিতায়।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার দুহুলী স্কুল মাঠে আয়োজিত এই মাদকবিরোধী আন্তজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। টুর্নামেন্টটির উদ্বোধন করেন বাসস ও নিউজ টুয়েন্টিফোরের ব্যুরো প্রধান রেজাউল করিম মানিক।

উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় কুড়িগ্রাম জেলা দল ও গাইবান্ধার পলাশবাড়ি উপজেলা দল। মাঠজুড়ে ছিল দর্শকদের ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।

এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক আলতাফুর রহমান, সাংবাদিক ফারুক আলম, রাহেবুল ইসলাম টিটুল, শেখ রনত সীমান্ত, মোসলেম উদ্দিন রনি সহ স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের সাংবাদিকরা।

আয়োজক কমিটি জানায়, এই টুর্নামেন্টে নীলফামারী, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, পঞ্চগড়, লালমনিরহাট, বগুড়া এবং স্বাগতিক কালীগঞ্জের একটি দল অংশগ্রহণ করছে।

টুর্নামেন্টটির উদ্বোধনকালে বাসস ও নিউজ টুয়েন্টিফোরের ব্যুরো প্রধান রেজাউল করিম মানিক বলেন, যুব সমাজকে মাদকের ভয়াবহ কুফল সম্পর্কে সচেতন করতেই এই আয়োজন। পাশাপাশি, প্রায় এক বছর আগে এই মাঠেই খেলার সময় প্রয়াত ক্রীড়া সংগঠক কাসেম মেম্বারের স্মরণে টুর্নামেন্টটি আয়োজন করা হয়েছে।

মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই এমন প্রত্যাশাই আয়োজক ও স্থানীয় ক্রীড়ানুরাগীদের।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy