নওগাঁয় পরিবেশ ও মানবাধিকার বিষয়ে সাংবাদিকদের সাথে ডাসকোর ওরিয়েন্টেশন কর্মশালা

নওগাঁ (রাজশাহী) প্রতিনিধি

সারাবাংলা

পরিবেশ ও মানবাধিকার বিষয়ে সাংবাদিকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নওগাঁয় একটি ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা

2025-12-18T17:50:41+00:00
2025-12-18T17:50:41+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
নওগাঁয় পরিবেশ ও মানবাধিকার বিষয়ে সাংবাদিকদের সাথে ডাসকোর ওরিয়েন্টেশন কর্মশালা
নওগাঁ (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ৫:৫০ পিএম   (ভিজিট : ৩৯)
X

পরিবেশ ও মানবাধিকার বিষয়ে সাংবাদিকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নওগাঁয় একটি ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় নওগাঁ শহরের বই পট্টি এলাকায় অবস্থিত আয়োজন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের কনফারেন্স রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালার আয়োজন করে ডাসকো ফাউন্ডেশন। সিরেং শেয়ারিং সিস্টেমস ফর ডেভেলপমেন্ট এবং নেটজ বাংলাদেশের সহযোগিতায় কর্মশালাটি বাস্তবায়ন করা হয়। কর্মশালায় পরিবেশগত মানবাধিকার, ন্যায়সঙ্গত রূপান্তর এবং স্থানীয় সিভিল সোসাইটি সংগঠনসমূহকে শক্তিশালী করণের বিষয়গুলো গুরুত্ব পায়। এসময় সংস্থার প্রজেক্ট কোর্ডিনেটর রুহুল আমিন, এরিয়া অফিসার মাকসুদা খানম ও টেকনিক্যাল অফিসার তামান্না জেবিন পরিবেশ বিষয়ক কর্মশালায় স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীরা দিকনির্দেশনামূলক আলোচনা ও ওরিয়েন্টেশন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy