প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ৫:৫৫ পিএম (ভিজিট : ৯৬)

X
আগামী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসন রিটার্নিং অফিসারের কার্যালয় -জেলা প্রশাসক (ডিসি) শাহাদাত হোসেন মাসুদ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন বিএনপি'র (চেয়ারপারসনের উপদেষ্টামন্ডলীর সদস্য) সাবেক সংসদ সদস্য জনাব মোঃ হারুনুর রশিদ হারুন।
১৮ ডিসেম্বর-২৫ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে তিনি এই মনোনয়নপত্র সংগ্রহ করেন। জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন মাসুদের কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে ফরমটি গ্রহণ করেন।
মনোনয়নপত্র সংগ্রহের সময় বিএনপির এই প্রার্থীর সাথে দলের অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন, জেলা কৃষক দলের আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. নজরুল ইসলাম এবং জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জামিউল হক সোহেল সহ আরও অনেকে।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে মো. হারুনুর রশীদ হারুন নির্বাচনের পরিবেশ ভবিষ্যতে জেলার উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং দলীয় প্রস্তুতির বিষয়ে তাঁর আশাবাদ ব্যক্ত করেন।