প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ৬:২১ পিএম (ভিজিট : ৭৫)

X
ঝালকাঠিতে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে সপ্তাহব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে ঝালকাঠি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, টিটিসি।
দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন, টিটিসি, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এর যৌথ আয়োজনে বিশ্বব্যাপী অভিবাসী ও তাদের পরিবারের মর্যাদা এবং অধিকার নিশ্চিৎ করার লক্ষ্যে দিনব্যাপী জাতীয় প্রবাসী মেলা এবং দক্ষ কারিগরদের জন্য চাকুরি মেলার আয়োজন করা হয়। এ জেলার দক্ষ বেকার যুবক-যুবতীদের জন্য আয়োজিত চাকুরী মেলায় এ অঞ্চলের ২০ টি প্রতিষ্ঠান অংশ নেয়।
অনুষ্ঠানমালার অংশ হিসেবে ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ঝালকাঠি টিটিসির অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মাদ শামীম হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ হুমায়ুন কবীর, বরিশাল আঞ্চলিক তথ্য অফিসের উপ-পরিচালক আহসান হাবিব, পুলিশ পরিদর্শক মো. শাখাওয়াত হোসেন, দেশবাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান মিজানুর রহমান।
প্রধান অতিথি এবং বিশেষ অতিথি ছাড়াও অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্য থেকে অভিবাসন প্রত্যাশীদের জন্য অধিকার সংরক্ষণ বিষয়ে বক্তৃতা দিযেছেন বিভিন্ন প্রতিষ্ঠান মালিক, প্রশিক্ষিত শিক্ষার্থীসহ অনেকে।
জেলা প্রশাসক মমিন উদ্দিন আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে মু্ল অনুষ্ঠান উদ্বোধন, আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা, সর্বোচ্চ রেমিটেন্স সংগ্রহকারী প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক, সর্বোচ্চ রেমিটেন্স পাঠানো প্রবাসী পরিবারের হাতে সম্মামনা ক্রেস্ট তুলে দেয়া এবং প্রবাসী ও চাকুরি মেলার স্টল পরিদর্শন করেন।