রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ

বিশেষ প্রতিনিধি

জাতীয়

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।আজ (বৃহস্পতিবার) দুপুরে বঙ্গভবনে এ

2025-12-18T19:51:38+00:00
2025-12-18T19:51:38+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ৭:৫১ পিএম   (ভিজিট : ৬৩)
X

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

আজ (বৃহস্পতিবার) দুপুরে বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় রাষ্ট্রপতি প্রধান বিচারপতির সঙ্গে কুশলাদি বিনিময় করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি প্রধান বিচারপতি কর্তৃক দেশের বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বতন্ত্রীকরণের জন্য নেওয়া বিভিন্ন উদ্যোগ এবং উদ্যোগগুলোর সফল বাস্তবায়নের প্রশংসা করেন। বিশেষ করে প্রধান বিচারপতির অক্লান্ত চেষ্টায় বিচার বিভাগের জন্য পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার ভূয়সী প্রশংসা করেন তিনি। খবর বাসসের।

এসময় রাষ্ট্রপতি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী দিনগুলোতে দেশে সুশাসন প্রতিষ্ঠা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতির উদ্যোগ ভবিষ্যতে পথ প্রদর্শকের ভূমিকা পালন করবে। রাষ্ট্রপতি বাংলাদেশের প্রধান বিচারপতির অবসরোত্তর জীবনের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বতন্ত্রীকরণের জন্য তার নেওয়া পদক্ষেপগুলোর বাস্তবায়নে রাষ্ট্রপতির বিশেষ সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। 





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy