আবুল কালামের পক্ষে ভোটারদের দ্বারে দ্বারে অভিনেতা হারুন কিসিঞ্জার

স্টাফ রিপোর্টার, কুমিল্লা

সারাবাংলা

কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো. আবুল কালামের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোটের জন্য ভোটারদের দ্বারে দ্বারে

2025-12-18T20:21:13+00:00
2025-12-18T20:21:13+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
আবুল কালামের পক্ষে ভোটারদের দ্বারে দ্বারে অভিনেতা হারুন কিসিঞ্জার
স্টাফ রিপোর্টার, কুমিল্লা
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ৮:২১ পিএম   (ভিজিট : ৫৬)
X

কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো. আবুল কালামের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোটের জন্য ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন দেশের জনপ্রিয় কৌতুকাভিনেতা হারুন কিসিঞ্জার। 

গত কয়েকদিন ধরেই জেলার মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার ইউনিয়নের বিভিন্ন এলাকায় যান আলোচিত এই অভিনেতা। হারুন কিসিঞ্জার বিপুলাসার ইউনিয়নের সাইকচাইল এলাকার বাসিন্দা। তিনি কুমিল্লা-৯ আসনের ভোটার।

কয়েকদিন ধরে বিপুলাসার ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের বিভিন্ন গ্রামে ভোটারদের ঘরে ঘরে যান তিনি। এসময় ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ করতে দেখা গেছে তাকে। 

এসময় হারুন কিসিঞ্জার ভোটারদের বলেন, সামনে আসছে শুভ দিন, ধানের শীষে ভোট দিন। আমাদের মার্কা একটাই ধানের শীষ। ধানের শীষকে বিজয়ী করলে দেশ এগিয়ে যাবে। তাই সবার প্রতি উদাত্ত আহ্বান ধানের শীষে ভোট দিন। আমরা সবাই মিলেমিশে একটি সোনার বাংলাদেশ গড়ব। 

এসময় বিপুলাসার ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির অন্যান্য নেতাকর্মী ও সমর্থকরা হারুন কিসিঞ্জারের সঙ্গে ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy