প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ৮:৩৪ পিএম (ভিজিট : ৫২)

X
বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ভাব বাংলাদেশ ও গণসাক্ষরতা অভিযানের আয়োজনে এবং মালালা ফান্ডের অর্থায়নে নরসিংদীর বেলাবো উপজেলার ধুকুন্দি উচ্চ বিদ্যালয়ে ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার দিনব্যাপী চারটি স্কুলের অংশগ্রহণে আন্ত:স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
ভাব বাংলাদেশের সহকারী কান্ট্রি ডিরেক্টর এম এ আলিম খানের সঞ্চালনায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার ভূপতি রঞ্জন সূত্রধর।
ধুকুন্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়া হল ডিবেটিং ক্লাবের সাধারণ সম্পাদক ফাহিম রহমান শুভ ও একই ক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম নাসিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলাবো প্রেস ক্লাবের সাবেক সম্পাদক আমিনুল হক, হাড়িসাংগান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন, ভাব বাংলাদেশের একাউন্টটেন্ট আব্দুল মজিদ বিশ্বাস।
বিতর্ক প্রতিযোগিতায় ধুকুন্দি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও বারৈচা বালিকা উচ্চ বিদ্যালয় রানার-আপ হয়। ডিবেটর অব দ্যা টুর্নামেন্ট (শ্রেষ্ঠ বক্তা) নির্বাচিত হয় ধুকুন্দি উচ্চ বিদ্যালয়ের হাবিবা আক্তার তন্নী। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলেদেনঅতিথীরা।