মনোনয়ন ফরম সংগ্রহ করলেন নড়াইল-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী

স্টাফ রিপোর্টার, নড়াইল

সারাবাংলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্রের ফরম সংগ্রহ করেছেন নড়াইল-১ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী

2025-12-18T20:40:16+00:00
2025-12-18T20:40:16+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
মনোনয়ন ফরম সংগ্রহ করলেন নড়াইল-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী
স্টাফ রিপোর্টার, নড়াইল
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ৮:৪০ পিএম   (ভিজিট : ৬৭)
X

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্রের ফরম সংগ্রহ করেছেন নড়াইল-১ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম।

বৃহস্পতিবার দুপুরে (১৮ডিসেম্বর) তার পক্ষ থেকে নড়াইল এক আসনের রিটার্নিং কর্মকর্তা ও নড়াইল জেলা প্রশাসক ড. মোহাম্মদ আব্দুল ছালাম এর কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্রের ফরম সংগ্রহ করেন তার ভাই কালিয়া উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বিশ্বাস আসজাদুর রহমান মিঠু।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আব্দুল হক, জেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক অ্যাড. মাহবুব মোর্শেদ জাপল, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মুজাহিদুর রহমান পলাশ, জেলা যুবদলের জেলা যুবদলের সাধারণ সম্পাদক সায়দাত কবির রুবেলসহ দলীয় নেতা কর্মীরা।

মনোনয়ন ফরম সংগ্রহ বিষয়ে নড়াইল জেলা বিএনপির সভাপতি ও নড়াইল-১ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি নির্বাচনী মাঠে নেমেছেন। জনগণের সমর্থন পেলে নড়াইল-১ আসনের সার্বিক উন্নয়নে কাজ করার অঙ্গীকারও করেন তিনি।

দলীয় সূত্র জানায়, নড়াইল-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে বিশ্বাস জাহাঙ্গীর আলমের মনোনয়নকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারাদেশে মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল কার্যক্রম চলমান রয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy