প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ৯:৩৭ পিএম (ভিজিট : ১৯১)

X
নেত্রকোণার কেন্দুয়ায় ষাঁড়ের লড়াইয়ে মোবাইল কোর্টে অভিযানে ১টি ষাঁড় জব্দ ও ৫০ টাকা জরিমানা করা হয়েছে। এ কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাঈম-উল ইসলাম চৌধুরী।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকালে উপজেলার নওপাড়া ইউনিয়নের কাউরাট গ্রামের বেপারীপাড়া এলাকায় এ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন তিনি ।
এ সময় প্রসিকিউটর হিসেবে কেন্দুয়া থানার এসআই মোজাম্মেল এবং আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন ।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাঈম-উল ইসলাম চৌধুরী মুঠোফোনে জানান, বঙ্গীয় প্রকাশ্য আইন ১৮৬৭ এর ১১ ধারায় ষাড় জব্দ ও ৫০টাকা জরিমানা করা হয়েছে । তিনি আরো বলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মতিউর রহমানকে ষাঁড়টি অকশানে দেয়ার নির্দেশ প্রদান করা হয়েছে । তবে তিনি ছুটিতে থাকায় আগামী রবিবার নিলামে ডাকা হবে ।
এ বিষয়ে কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মিহির রঞ্জন দেব বলেন, ভোর ৬টার দিকে কাউরাট গ্রামের মো. সুমন (২৭) ও জাহাঙ্গীরের ষাঁড়ের মধ্যে এ লড়াই অনুষ্ঠিত হয়। খবর পেয়ে কেন্দুয়া থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে হাজির হয়ে সুমনের ষাঁড়টি জব্দ করতে পারলেও অন্যটি পালিয়ে যায়।