লক্ষ্মীপুর-৪ আসনে মনোনয়নপত্র নিলেন আওয়ামী লীগ নেতা সোহেল

স্টাফ রিপোর্টার, লক্ষ্মীপুর

সারাবাংলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে মনোনয়নপত্র নিলেন রামগতি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শরাফ উদ্দিন আযাদ

2025-12-18T22:18:36+00:00
2025-12-18T22:18:36+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
লক্ষ্মীপুর-৪ আসনে মনোনয়নপত্র নিলেন আওয়ামী লীগ নেতা সোহেল
স্টাফ রিপোর্টার, লক্ষ্মীপুর
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ১০:১৮ পিএম   (ভিজিট : ৬৫৫)
X

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে মনোনয়নপত্র নিলেন রামগতি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শরাফ উদ্দিন আযাদ সোহেল। 

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন নিপার কাছ থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।

শরাফ উদ্দিন আযাদ সোহেল রামগতি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও আওয়ামী লীগের ১৭ বছরে ফ্যাসিস্টের সহযোগী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে টানা দুইবার উপজেলা চেয়ারম্যানের পদ দখল করেন। ক্ষমতার দাপট দেখিয়ে ১৭ বছর আওয়ামীলীগের সাথে সম্পর্ক রেখে রামগতিতে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের উপর হামলা মামলা করে গ্রেপ্তার করে অমানবিক নির্যাতন চালান সোহেল। আওয়ামী লীগ সরকারের পতনের পর সোহেল অনেকটা আত্মগোপনে ছিলেন। 

হঠাৎ লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে স্বতন্ত্র প্রার্থী হতে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন। একজন চিহ্নিত আওয়ামী লীগ নেতার মনোনয়ন ফরম সংগ্রহ করা নিয়ে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে চলছে সমালোচনার ঝড়। 

এ ব্যাপারে রামগতি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শরাফ উদ্দিন আযাদ সোহেলের বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি ফোন রিসিভ করেননি।

সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন নিপা বলেন, তিনি এ উপজেলায় নতুন এসেছেন। খোঁজ খবর নিয়ে বিষয়টি দেখবেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy