দুর্নীতির বিরুদ্ধে একসাথে শ্লোগানে পাবনায় মতবিনিময় সভা

পাবনা প্রতিনিধি

সারাবাংলা

দুর্নীতির বিরুদ্ধে একসাথে শ্লোগানে দূর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে করণীয় শীর্ষক এক মতবিনিময় সভা শুক্রবার বেলা ১০ টায় পাবনা

2025-12-19T12:08:11+00:00
2025-12-19T12:08:11+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
দুর্নীতির বিরুদ্ধে একসাথে শ্লোগানে পাবনায় মতবিনিময় সভা
পাবনা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ১২:০৮ পিএম   (ভিজিট : ১৩৪)
X

"দুর্নীতির বিরুদ্ধে একসাথে" শ্লোগানে দূর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে করণীয় শীর্ষক এক মতবিনিময় সভা শুক্রবার বেলা ১০ টায় পাবনা কলেজ শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। 

বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রীন ফোর্স বাংলাদেশ'র পাবনা জেলা শাখা এই মতবিনিময় সভার আয়োজন করে। 

সংগঠনের পাবনা জেলা শাখার সভাপতি সহকারী অধ্যাপক লিমন আমিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক ডক্টর মো: আলমগীর হোসেনের পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গ্রীন ফোর্স বাংলাদেশের রাজশাহী বিভাগীয় সভাপতি মো: শাহজাহান আলী। 

প্রভাষক জেসমিন আরার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, রাজশাহী বিভাগীয় সাধারণ সম্পাদক ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান, সহসভাপতি মো: আনোয়ার হোসেন, রাজশাহী জেলা কমিটির সভাপতি মো: নুরুজ্জামান ও পাবনা কলেজের উপাধ্যক্ষ রাশেদ হোসেন ফারুক। 

মতবিনিময় সভায় বক্তারা বলেন, নিজের মধ্যে দূর্নীতি রোধ আগে করতে হবে। নিজের পরিবর্তন আনতে পারলে সমাজ, দেশ তথা সোনার বাংলা  রাষ্ট্র গঠনে একটি শক্তিশালী প্রক্রিয়া। দূর্নীতি মুক্ত দেশ গড়তে হলে সমাজের রন্ধে রন্ধে লুকিয়ে থাকা অন্যায়-অনিয়ম চিহ্নিত করে দূর্নীতিরোধে সচেতনতা বাড়াতে হবে। দূর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে আমাদের সবাইকে একত্রে কাজ করতে হবে। 

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন ক্বারী মাওলানা আব্দুল মালেক। 

মতবিনিময় সভায় শিক্ষক, সাংবাদিক, আইনজীবী,  ব্যবসায়ী, চাকুরীজীবি, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy