নিজের পছন্দে বিয়ের তিন বছর পর স্ত্রীকে নির্মমভাবে কুপিয়ে হত্যা
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ১২:১৮ পিএম (ভিজিট : ১৬৬)

X
তিন বছর আগে প্রেমের সম্পর্কে জড়িয়ে বিয়ে করেন ইভা (২০) ও সাকিব মিয়া (২২)। তাদের একটি ৬ মাসের কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকে ইভা তার বাবার বাড়িতেই থাকতো। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাত ৯ টার দিকে ছয়চিরের শ্বশুর বাড়িতে যায় সাকিব। রাত ১১ টার দিকে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ধারালে অস্ত্র দিয়ে স্ত্রীকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায় স্বামী, পরে আশেপাশের লোকজন ইভাকে উদ্ধার করে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এমনি অভিযোগ ওঠেছে স্বামী সাকিব মিয়ার বিরুদ্ধে।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতেই সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে রয়েছে। ঘাতক স্বামীকে গ্রেফতারের জন্য পুলিশ আগরপাট্টা গ্রামের বোরহান উদ্দিনের বাড়িসহ বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করেন কিন্তু বাড়ির সকলেই পলাতক থাকায় কাওকে আটক করা সম্ভব হয়নি, অভিযান অব্যাহত আছে।