প্রকাশ: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ১:৫৬ পিএম (ভিজিট : ১০১)

X
আসন্ন ত্রয়োদ্বশ জতীয় সংসদ নির্বাচন ও “দেশ গড়ার পরিকল্পনা”শীর্ষক আলোচনা এবং স্বাধীন সার্বভৌমত্ব রক্ষার প্রতীক, সাবেক প্রধানমন্ত্রী,বিএনপি’র চেয়ারপার্সন “গণতন্ত্রের মা” দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার প্রসাদপুর বাজার তিনমাথার মোড় সংলগ্ন এলাকায় প্রাথমকি শিক্ষক সমিতি মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মান্দা উপজেলা শাখার উদ্যোগে এ বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মান্দা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম বাদলের সঞ্চালনায় ও কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য,মান্দা উপজেলা বিএনপির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহবায়ক এম.এ মতীনের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চৌধুরী (বাবুল)। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ধানের শীষৈর মনোনীত প্রার্থী ডাঃ ইকরামুল বারী টিপু,সহ-সভাপতি তোফাজ্জল হোসেন টুকু,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন খান এবং সাংগঠনিক সম্পাদক এ্যাড.কুমার বিশ্বজিৎ সরকার প্রমূখ।
এসময় উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ, গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।