বান্দরবানে আওয়ামী লীগের নেতাদের গ্রেপ্তারের দাবিতে পুলিশ সুপার কার্যালয় ঘেরাও

বান্দরবান প্রতিনিধি

সারাবাংলা

বান্দরবানে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের গ্রেপ্তার এবং ইনকিলাব মঞ্চের নেতা শরিফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে বান্দরবান জেলা পুলিশ

2025-12-19T15:01:34+00:00
2025-12-19T15:01:34+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বান্দরবানে আওয়ামী লীগের নেতাদের গ্রেপ্তারের দাবিতে পুলিশ সুপার কার্যালয় ঘেরাও
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৩:০১ পিএম   (ভিজিট : ১৪৪)
X

বান্দরবানে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের গ্রেপ্তার এবং ইনকিলাব মঞ্চের নেতা শরিফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে বান্দরবান জেলা পুলিশ সুপার কার্যালয় ঘেরাও করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তারা বান্দরবান জেলা পুলিশ সুপার কার্যালয়ের সামনে অবস্থান নেয়। এসময় "ইনকিলাব জিন্দাবাদ, লীগ ধর-জবাই কর, লীগ ধর জেলে ভর, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, আমার ভাই মরলো কেন প্রশাসন জবাব চাই। এমন বিভিন্ন স্লোগান দিতে থাকে আন্দোলনকারীরা।

পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবান জেলা শাখার সভাপতি নেতা আসিফ ইকবাল বলেন, গতকাল রাতে পুলিশ সুপার আশ্বাস দিয়েছিলেন যে, ২৪ ঘণ্টার মধ্যে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাবেক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংকে গ্রেপ্তার করা হবে এবং জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। কিন্তু এখনো পর্যন্ত সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় বাধ্য হয়ে তারা এই ঘেরাও কর্মসূচি পালন করছেন।

তিনি আরও বলেন, পুলিশ কর্মকর্তারা ৩৬ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হবে বলে নতুন করে আশ্বাস দেওয়ায় আপাতত ঘেরাও কর্মসূচি স্থগিত রাখা হয়েছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে গ্রেপ্তার না হলে আবারও আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন এ নেতা।

এসময় বক্তব্য রাখেন এনসিপি জেলা কমিটির সিনিয়র সদস্য সচিব লুক চাকমা এবং ছাত্রনেতা মিছবাহ উদ্দিন।

এর আগে, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে বান্দরবান শহরের ট্রাফিক মোড় এলাকায় শরিফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে বিক্ষুব্ধ ছাত্র-জনতা স্লোগান দিতে থাকে। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে স্থানীয় রাজার মাঠ এলাকায় অবস্থান নেয়। সেখানে বিক্ষোভ চলাকালে সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংয়ের বাসভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

পরবর্তীতে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং পরিস্থিতি স্বাভাবিক করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy