ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির মৃত্যুতে পাকুন্দিয়ায় বিক্ষোভ

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবরে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিক্ষোভ মিছিল করেছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। শুক্রবার বাদ

2025-12-19T15:10:59+00:00
2025-12-19T15:10:59+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির মৃত্যুতে পাকুন্দিয়ায় বিক্ষোভ
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৩:১০ পিএম   (ভিজিট : ৯৮)
X

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবরে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিক্ষোভ মিছিল করেছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। শুক্রবার বাদ জুম্মা পাকুন্দিয়া মডেল মসজিদের সামনে থেকে এই বিক্ষোভ শুরু করে পাকুন্দিয়া পৌর সদর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে মিছিল শেষ করে জুলাই সংগঠক এস এম রায়হানের সঞ্চালনায় বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব খলিলুর রহমান মুজাহিদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের কিশোরগঞ্জ-২ আসনের প্রার্থী মাওলানা মুফতি আবুল বাশার রেজওয়ান, পাকুন্দিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির ও ফেকামাড়া ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবুল কাশেম বিপ্লব, প্রকৌশলী আরিফুল ইসলাম প্রমুখ।

বিক্ষোভ চলাকালে বিক্ষুব্ধ ছাত্র জনতা ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’; ‘হাদি ভাই কবরে, খুনি কেন ভারতে?’; ‘যে ভারত খুনি পালে, সেই ভারত ভেঙে দাও’; ‘ভারতীয় আধিপত্য ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’; ‘ইনকিলাব ইনকিলাব—জিন্দাবাদ জিন্দাবাদ’; ‘আপস না সংগ্রাম—সংগ্রাম সংগ্রাম’ এবং ‘মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ’ এমন বিভিন্ন স্লোগান দেন।

বৈষম্য বিরোধী আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব খলিলুর রহমান মুজাহিদ ক্ষোভ প্রকাশ করে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।

এ সময় ফেকামাড়া ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবুল কাশেম বিপ্লব বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই ভারত পরিকল্পিতভাবে এই দেশের ওপর আগ্রাসন চালিয়ে আসছে। আগামী দিনে কেউ যদি বাংলাদেশকে ভারতের কলোনি বানাতে চায়, তবে বাংলাদেশের যুবসমাজ তা মেনে নেবে না। আগামী দিনের বাংলাদেশ হবে বাংলাদেশিদের বাংলাদেশ।’





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy