হাদীর মৃত্যুর প্রতিবাদে টঙ্গীতে মহাসড়ক অবরোধ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে গাজীপুরের টঙ্গীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ছাত্র জনতা। এতে

2025-12-19T15:54:03+00:00
2025-12-19T15:54:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হাদীর মৃত্যুর প্রতিবাদে টঙ্গীতে মহাসড়ক অবরোধ
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৩:৫৪ পিএম   (ভিজিট : ৯৬)
X

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে গাজীপুরের টঙ্গীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ছাত্র জনতা। এতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উভয়পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পরেন এই মহাসড়ক ব্যবহারকারী যাত্রীরা।শুক্রবার দুপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী কলেজগেট এলাকায় এই অবরোধ কর্মসুচী পালন করা হয়।
 
এতে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক মহসিন উদ্দিন, জাতীয় যুবশক্তির গাজীপুর মহানগর শাখার সদস্য সচিব তানজিল মাহমুদ, মূখ্য সংঘটক আকাশ ঘোষ, যুগ্ম সদস্য সচিব সাইফুল ইসলাম আকাশ, টঙ্গী পশ্চিম থানা যুবশক্তির যুগ্ম আহবায়ক মো: ইসহাক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা শাওন, মোজাম্মেলসহ বিভিন্ন স্তরের তৌহিদী জনতা। এসময় স্লোগানে উত্তাল হয়ে উঠে পূরো এলাকা।

এসময় নেতাকর্মীরা শরীফ ওসমান হাদির হত্যাকারিদের  দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার আহ্বান জানান।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy