প্রকাশ: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৫:৪৮ পিএম (ভিজিট : ২৮০)

X
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুকুরের পানিতে ডুবে মোঃ আনাস (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে পৌরসভার মালদার পাড়ায় নানার বাড়িতে বেড়াতে এসে এ ঘটনা ঘটে। পার্শ্ববর্তী উপজেলার হরুষপুর এলাকার সাদ্দামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়,শুক্রবার দুপুরের দিকে কোন একসময় নানা বাড়ি সংলগ্ন একটি পুকুরে ডুবে আনাস নামে শিশুর মৃত্যু হয়। এক পর্যায়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে নানার বাড়ির লোকজন পানিতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে, দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মোঃ লুৎফুর রহমান জানান, আনার আগেই আনাস নামে এ শিশুর মৃত্যু হয়েছে, হাসপাতালে নিয়ে আসার পরপরই কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।