ভেকুর চাকায় পিষে যুবক হত্যায় ২২ জনকে আসামী করে মামলা

মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি

সারাবাংলা

রাজশাহীর মোহনপুর উপজেলায় ভেকুর চাকায় পিষে আহমেদ জুবায়ের (২৩) নামের এক যুবককে হত্যার ঘটনায় সাতজনের নাম উল্লেখ করে

2025-12-19T18:27:51+00:00
2025-12-19T18:27:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভেকুর চাকায় পিষে যুবক হত্যায় ২২ জনকে আসামী করে মামলা
মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৬:২৭ পিএম   (ভিজিট : ৪৪)
X

রাজশাহীর মোহনপুর উপজেলায় ভেকুর চাকায় পিষে আহমেদ জুবায়ের (২৩) নামের এক যুবককে হত্যার ঘটনায় সাতজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাত আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে নিহত জুবায়েরের বাবা রফিকুল ইসলাম মোহনপুর থানায় মামলাটি দায়ের করেন। তাদের বাড়ি উপজেলার বড় পালশা গ্রামে।

মামলার এজাহারভুক্ত আসামিদের মধ্যে ভেকু চালক আব্দুল হাকিম (২৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি টাঙ্গাইলের কালিহাতি উপজেলার বাসিন্দা। ঘটনার পর বুধবার রাতেই তাকে আটক করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে বুধবার রাতে বড় পালশা বিলে পুকুর খননে বাধা দিতে গিয়ে ভেকুর চাকায় পিষ্ট হয়ে নিহত হন আহমেদ জুবায়ের। ঘটনার পর তার মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত করা হয়। বৃহস্পতিবার দুপুরে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হলে সন্ধ্যায় পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। এ সময় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ইয়ামিন আলী বলেন, জুবায়ের হত্যার ঘটনায় নিয়মিত মামলা হয়েছে এবং একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তের স্বার্থে অন্যান্য আসামিদের নাম এই মুহূর্তে প্রকাশ করা যাচ্ছে না। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, বুধবার রাতে মোহনপুর উপজেলার বড় পালশা গ্রামের বিলে আবাদি জমিতে অবৈধভাবে পুকুর খননকে কেন্দ্র করে এ মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয়দের বাধার মুখে ভেকুর চাকায় পিষ্ট হয়ে জুবায়ের নিহত হন। শতাধিক মানুষের সামনে এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। 

ঘটনার পর উত্তেজিত জনতা একটি ভেকু ও স্থানীয় এক বিএনপি নেতার মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে। এরপর থেকে জড়িতরা পালিয়ে বেড়াচ্ছে। এছাড়া উপজেলার আরো ৪ টি পুকুর খনন স্থানের ভেকু মেশিন নিয়ে পালিয়ে গেছে স্বার্থনেষীরা। এর কারণে এগুলো কৃষি জমি ব্যবহার অযোগ্য হয়ে পড়লো।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy