বেলাবোতে হাদি হত্যার বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ
বেলাবো (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৬:৩৪ পিএম (ভিজিট : ৫৪)

X
নরসিংদীর বেলাবোতে শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবীতে প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পাটি এনসিপি শুক্রবার বিকেলে উপজেলার বেলাবো বাজারে শাপলা চত্বরে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন এনসিপি বেলাবো উপজেলার আহবায়ক সাঈদী হাসান নওফেল, নরসিংদী জেলা এনসিপির সদস্য নুরে আলম ইসলাম, বেলাবো উপজেলা ছাত্রশিবির সভাপতি হাফেজ সামির আহমেদ, বেলাবো উপজেলা ছাত্রদল নেতা শাহরিয়ার জাহান অভিসহ আরো অনেকে।
এ সময় বক্তারা শরীফ ওসমান হাদীর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। তা নাহলে আগামী দিনে আরো কঠোর কর্মসূচির ঘোষণা দিবেন বলে হুঁশিয়ার করেন।