ছায়ানটের পর এবার উদীচীর কার্যালয়ে আগুন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর তোপখানা রোডের উদীচী শিল্পী গোষ্ঠীর কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় এই আগুনের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সন্ধ্যা ৭টার দিকে একদল লোক এসে কার্যালয়টি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

2025-12-19T20:14:39+00:00
2025-12-19T20:45:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ছায়ানটের পর এবার উদীচীর কার্যালয়ে আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৮:১৪ পিএম  আপডেট: ১৯.১২.২০২৫ ৮:৪৫ পিএম  (ভিজিট : ৯৫০)
X

রাজধানীর তোপখানা রোডের উদীচী শিল্পী গোষ্ঠীর কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় এই আগুনের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সন্ধ্যা ৭টার দিকে একদল লোক এসে কার্যালয়টি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

আগুন লাগার পর কার্যালয়ের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

এর আগে, বৃহস্পতিবার রাতভর ধানমন্ডির ছায়ানট ভবনে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
হামলা ও লুটপাটের ঘটনায় ছায়ানট ভবনের বিভিন্ন তলায় থাকা বাদ্যযন্ত্র ও শিল্পকর্ম ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানটির বিভিন্ন কক্ষে থাকা গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিন্নভিন্ন হয়ে পড়ে থাকতে দেখা গেছে। হামলাকারীরা বিভিন্ন যন্ত্রাংশ লুট করে নিয়ে গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, একদল হামলাকারী ভবনের বিভিন্ন তলায় ব্যাপক ভাঙচুর চালায়। ভাঙচুর শেষে চলে যাওয়ার সময় তারা ভবনের সামনের অংশে আগুন ধরিয়ে দেয়। 




  বিষয়:   তোপখানা  উদীচী  ছায়ানট  আগুন  হামলা 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy