হাদির মৃত্যুতে ঈদগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি

সারাবাংলা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকান্ডের প্রতিবাদে কক্সবাজারের ঈদগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।১৯ ডিসেম্বর বাদে

2025-12-19T20:41:57+00:00
2025-12-19T20:41:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হাদির মৃত্যুতে ঈদগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৮:৪১ পিএম   (ভিজিট : ৯৫)
X

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকান্ডের প্রতিবাদে কক্সবাজারের ঈদগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১৯ ডিসেম্বর বাদে জুমা ঈদগাঁও উপজেলা জামায়াত ও বিক্ষুব্ধ ছাত্র জনতার ব্যানারে বিক্ষোভ মিছিলটি শাপলা চত্বর থেকে শুরু করে বাজারের ডিসি সড়ক প্রদক্ষিণ করে বাস ষ্টেশনে গিয়ে শেষ করে। 

এসময় জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী চেয়ারম্যান দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে সমাবেশে ঈদগাঁও উপজেলা আমীর মাওলানা সলিম উল্লাহ জিহাদি, জেলা শিবিবের সাবেক সেক্রেটারী লায়েক ইবনে ফাজেল, জুলাই যোদ্ধা এডভোকেট এসকে ফারুকী, এনসিপি নেতা তারেকুর রহমান, রহিম চৌধুরী ও কলেজ শিবির সভাপতি মোঃ আবদুল্লাহ বক্তব্য রাখেন।

বিক্ষোভ চলাকালে বিক্ষুব্ধ ছাত্র জনতা ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’; ‘হাদি ভাই কবরে, খুনি কেন ভারতে? ভারতীয় আধিপত্য ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’; ‘ইনকিলাব ইনকিলাব—জিন্দাবাদ জিন্দাবাদ, আপস না সংগ্রাম—সংগ্রাম সংগ্রাম’ এবং ‘মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ’ বিভিন্ন স্লোগান দেন। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy