গ্রেফতার এড়াতে ছাদ থেকে লাফিয়ে পড়ে আ. লীগ নেতার মৃত্যু

ময়মনসিংহ ব্যুরো

সারাবাংলা

ময়মনসিংহে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে পড়ে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। নিহত কাজী মঞ্জুর মোর্শেদ রাজু

2025-12-19T21:22:46+00:00
2025-12-20T17:07:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গ্রেফতার এড়াতে ছাদ থেকে লাফিয়ে পড়ে আ. লীগ নেতার মৃত্যু
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৯:২২ পিএম  আপডেট: ২০.১২.২০২৫ ৫:০৭ পিএম  (ভিজিট : ৫৯)
X

ময়মনসিংহে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে পড়ে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। নিহত কাজী মঞ্জুর মোর্শেদ রাজু ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।

রাত সাড়ে ৭টার দিকে নগরীর বাঘমারা এলাকার বাসায় পুলিশ অভিযান চালাতে গেলে ছাদ থেকে পড়ে আহত হন রাজু। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকালে তিনি মারা যান।

কাজী মঞ্জুর মোর্শেদ রাজুর ভাই কাজী শিপলু বলেন, “গতকাল সন্ধ্যায় কোতোয়ালী থানা পুলিশ আমার ভাইকে গ্রেপ্তারে অভিযান চালায়। পুলিশ আমাদের বাসার এসে গেইট খুলতে বলে। পরে আমার ভাই রাজু বিষয়টি টের পেয়ে গ্রেপ্তার এড়াতে দোতলার ছাদ থেকে লাফ দেন।

“পড়ার সময় বেলকনিতে মাথায় আঘাত লাগে। এতে রাজু গুরুতর আহত হয়। পুলিশ চলে গেলে আশপাশের লোকজন রাজুকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পরিবারকে খবর দেয়। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।”

তিনি বলেন, সেখান থেকে রাজুকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক তাকে আইসিইউতে রাখেন। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকাল ৩টায় তাকে মৃত ঘোষণা করা হয়।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল্লাহ আল মামুন বলেন, “পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসাবে কাজী মঞ্জুর মোর্শেদ রাজুর বাসায় অভিযান পরিচালনা করা হয়। ওই বাসার কলাপসিবল গেইটে পুলিশ নক করে। তবে, কেউ গেইট না খুলায় পুলিশ ফিরে আসে। পরে সেখানে কী হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য আমার কাছে নেই।”

রাজুর স্ত্রী সাথী জানান, ৮-১০ বছর ধরে রাজু রাজনীতির সঙ্গে জড়িত ছিল না। সে রাজনীতি থেকে সরে আসে। তার নামে কোনো মামলাও নেই। ৫ অগাস্টের পর সে স্বাভাবিক জীবনযাপন করছিল।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy