এনসিপির কমিটিতে নাম দেখে ক্ষুব্ধ বিএনপি নেতা

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

শহীদ জিয়াউর রহমানের হাতের ছোয়া ও দোয়া নিয়ে জাগো দল থেকে শুরু করে আজ অবদি বিএনপির রাজনীতির সাথে

2025-12-19T21:30:11+00:00
2025-12-19T21:30:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এনসিপির কমিটিতে নাম দেখে ক্ষুব্ধ বিএনপি নেতা
বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৯:৩০ পিএম   (ভিজিট : ৮৭)
X

শহীদ জিয়াউর রহমানের হাতের ছোয়া ও দোয়া নিয়ে জাগো দল থেকে শুরু করে আজ অবদি বিএনপির রাজনীতির সাথে যুক্ত আছি। হঠাৎ করে দেখি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিরাজগঞ্জ জেলার নতুন সমন্বয়ক কমিটির সদস্য পদে আমার নাম। এতো সাগর রেখে বালতির পানিতে চুবিয়ে আমাকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছে। 

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকালে সংবাদ সম্মেলন করে এনায়েতপুর থানা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম মাষ্টার ক্ষোভ প্রকাশ করে বলেন এনসিপির কমিটি থেকে অফিসিয়ালি আমার নাম দ্রুত কর্তন করতে হবে। তা না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।

প্রবীণ বিএনপি নেতা নুরুল ইসলাম মাষ্টার আরও বলেন, বিএনপি থেকে মনোনয়ন বঞ্চিত মেজর (অব:) মনজুর কাদের এনসিপিতে যুক্ত হয়ে সিরাজগঞ্জ-৫ আসনের শাপলা কলির প্রার্থী হয়েছে। তার পক্ষকে ভারি করতে আমাকে উদ্দেশ্য প্রণোদিত ও চরম রাজনৈতিক অসৎ উদ্দেশ্যে হাসিল করতে নবগঠিত এনসিপি-এর সিরাজগঞ্জ জেলা সমন্বয় কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই জঘন্য মিথাচারের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। জোরপূর্বক ভিন্ন রাজনৈতিক পরিচয়ে জড়ানো কেবল বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা নয়, বরং শহীদ জিয়ার আদর্শের ওপর সরাসরি আঘাত।

এনায়েতপুর কাপড়ের হাটস্থ একটি কার্যালয়ে সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস ছালাম, এনায়েতপুর থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ছানোয়ার হোসেন বেপারী, লিয়াকত হোসেন লাবু, বিজয় আহম্মেদ, সদস্য মুক্তার হাসান, হারান সরকার, স্থল ইউনিয়ন বিএনপির যুগ্মআহ্বায়ক জাকির হোসেন বেপারী, থানা সেচ্ছাসেবকদলের যুগ্ন আহ্বায়ক হযরত আলী মোল্লা  ও ছাত্র দলের যুগ্মআহ্বায়ক হাসমত আলী সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy