হাদি হত্যার প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, গাজীপুর

সারাবাংলা

দুর্বৃত্তদের গুলিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে প্রতিবাদ ও দায়ীদের গ্রেপ্তার দাবিতে গাজীপুরে বিক্ষোভ ও সড়ক

2025-12-19T21:33:37+00:00
2025-12-19T21:33:37+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
হাদি হত্যার প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ
স্টাফ রিপোর্টার, গাজীপুর
প্রকাশ: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৯:৩৩ পিএম   (ভিজিট : ৪৩)
X

দুর্বৃত্তদের গুলিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে প্রতিবাদ ও দায়ীদের গ্রেপ্তার দাবিতে গাজীপুরে বিক্ষোভ  ও  সড়ক অবরোধ হয়েছে।  

শুক্রবার চান্দনা চৌরাস্তা, টঙ্গী, শ্রীপুরসহ বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে ছাত্র জনতা।

সকালে চান্দনা চৌরাস্তায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের একাংশ অবরোধ করে বিক্ষোভ করে শত শত ছাত্র জনতা। একই দাবিতে জুমার নামাজের পর ফের সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করে মুসল্লিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এছাড়া শ্রীপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে ছাত্র জনতা। 

এসময় আন্দোলনকারীরা হাদির মৃত্যুর ঘটনায় দায়ীদের দ্রুত গ্রেপ্তারের দাবি করেন।

বাসন থানার ওসি মোঃ হারুন অর রশিদ জানান, সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় আন্দোলনকারীরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষুব চলাকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বিঘ্নিত হয়। সৃষ্টি হয় দীর্ঘ যানজট। পরবর্তীতে শুক্রবার জুম্মার নামাজের পর বিভিন্ন মসজিদের মুসল্লিরাও ওই মহাসড়কে আন্দোলন শুরু করে। বিকেল পৌনে চারটা পর্যন্ত ওই বিক্ষোভ চলছিল কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে ।

এদিকে হাদির মৃত্যুর খবরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) এলাকায়ও চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। ইনকিলাব মঞ্চসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে শত শত শিক্ষার্থী ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করে শিববাড়ি পর্যন্ত যান এবং সেখানে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেন। এর ফলে ঢাকা-শিমুলতলী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

একই দাবিতে টঙ্গীর কলেজ গেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিক্ষোভ করেন। এতে মহাসড়কের উভয় পাশে সৃষ্টি হয় দীর্ঘ যানজট, ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

হাদির হত্যার প্রতিবাদে গাজীপুরের শিববাড়ি, চান্দনা চৌরাস্তা, টঙ্গীর কলেজ গেটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বিক্ষোভ ও সড়ক অবরোধ চলায় পুরো নগরজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এছাড়া বৃহস্পতিবার রাতে হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই মহানগরীর বিভিন্ন এলাকায় ক্ষোভে ফেটে পড়েন আন্দোলনকারীরা।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy