হাদি হত্যার প্রতিবাদে জামালপুরে রেলপথ ও সড়ক অবরোধ

জামালপুর প্রতিনিধি

সারাবাংলা

ইনকিলাব মঞ্চের মূখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে জামালপুরে রেলপথ ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ছাত্র-জনতা।শুক্রবার (১৯

2025-12-19T21:47:25+00:00
2025-12-19T21:47:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হাদি হত্যার প্রতিবাদে জামালপুরে রেলপথ ও সড়ক অবরোধ
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৯:৪৭ পিএম   (ভিজিট : ৬০)
X

ইনকিলাব মঞ্চের মূখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে জামালপুরে রেলপথ ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ছাত্র-জনতা। 

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে শহরের গেইটপাড় এলাকায় এনসিপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, যুবশক্তি, ছাত্রশক্তির নেতাকর্মীসহ ছাত্র-জনতা অবরোধ করে।  

বিকেলে প্রথমে শহরের পাঁচরাস্তা মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করে এনসিপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, যুবশক্তি, ছাত্রশক্তির নেতাকর্মীসহ ছাত্র-জনতা। 

এ সময় তারা শহরের গুরুত্বপূর্ণ পাঁচরাস্তা মোড় অবরোধ করে সড়কে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ করে দেয়। প্রায় এক ঘন্টা পর তারা অবরোধ তুলে নিলে স্বাভাবিক হয় যান চলাচল। এরপর বিক্ষুব্ধরা সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে গেইটপাড় এলাকায় গিয়ে অবস্থান নেয়। 

এ সময় বিক্ষুব্ধরা ঢাকা-দেওয়ানগঞ্জ ও ঢাকা-সরিষাবাড়ী রেলপথ ও শহরের প্রধান সড়কে অবস্থান নিয়ে অবরোধ করে। নেতাকর্মীরা টায়ারে আগুন ধরিয়ে বিক্ষোভ করে ও বিভিন্ন স্লোগান দিতে থাকে। অবরোধের কারণে দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্ত:নগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটি এক ঘন্টা দাড়িয়ে থাকে। 

অবরোধ চলাকালে এনসিপি নেতা শামীম, আবিদ সৌরভ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মীর ইসহাক হাসান ইখলাস, আমিমুল এহসান, ছাত্র অধিকার পরিষদের মাহমুদুল হাসান বিবেক, ইসলামী ছাত্র আন্দোলনের আল আমিন রুহানীসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। 

এ সময় বক্তারা বলেন, ২৪ এর জুলাই গণঅভ্যূত্থানের বিপ্লবী ইনকিলাব মঞ্চের মূখপাত্র শরিফ ওসমান হাদিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। খুনিদের নির্বিঘ্নে দেশ থেকে ভারতে পালিয়ে যেতে দেয়া হয়েছে। আমরা হাদির খুনিদের গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করার দাবী জানাই। ভারতে পালিয়ে থাকা সকল খুনি, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাদের বাংলাদেশে ফেরত দিতে হবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির জন্য ব্যার্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে ও অবিলম্বে বিপ্লবী সরকার গঠন করতে হবে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy