ওসমান হাদি হত্যার প্রতিবাদে চট্টগ্রামে ছাত্র শিবিরের মিছিল

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে চট্টগ্রামে ছাত্র শিবির মিছিল

2025-12-19T21:49:34+00:00
2025-12-19T21:49:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ওসমান হাদি হত্যার প্রতিবাদে চট্টগ্রামে ছাত্র শিবিরের মিছিল
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৯:৪৯ পিএম   (ভিজিট : ৯২)
X

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে চট্টগ্রামে ছাত্র শিবির মিছিল ও সমাবেশ করেছে।

সমাবেশে বক্তারা বলেন, জুলাই আন্দোলনের অনেক নেতার ‘নৈতিক পদস্খলন ঘটলেও’ আততায়ীর গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি নীতিতে ‘অটল ও অবিচল ছিলেন’। 

শিবির নেতারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। শুক্রবার জুমার নামাজের পর চট্টগ্রাম নগরীর জমিয়তুল ফালাহ জামে মসজিদ থেকে দেওয়ানহাটের দিকে মিছিলটি যাত্রা শুরু করে এবং দেওয়ানহাট মোড়ে সমাবেশ করে শিবিরের নেতারা।

সমাবেশে চট্টগ্রাম নগর দক্ষিণ শিবিরের সভাপতি মাইমুনুল ইসলাম মামুন বলেন, গুলি করে ওসমান হাদীকে নয়, যেন জুলাইকেই হত্যা করা হয়েছে। আপাতদৃষ্টিতে ওসমান হাদীর হত্যাকারী দুজন মনে হলেও বিশাল একটি মহলের সূক্ষ্ম পরিকল্পনায় এ হত্যাকান্ড সংঘটিত হয়েছে।

চট্টগ্রাম নগর উত্তর শিবিরের সেক্রেটারি মুমিনুল হকের সঞ্চালনায় বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সভাপতি মুহাম্মদ আলী।

হাদি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। গত শুক্রবার গণসংযোগের জন্য বিজয়নগর এলাকায় গেলে তাকে গুলি করে মোটরসাইকেলে করে আসা আততায়ী। গুলিটি লাগে হাদির মাথায়।

গুরুতর আহত হাদিকে সোমবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছিল। বৃহস্পতিবার সেখানেই তার মৃত্যু হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy