বেনাপোলে হাদি হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

বেনাপোল (যশোর) প্রতিনিধি

সারাবাংলা

বেনাপোলে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা শরীফ ওসমান হাদিকে পরিকল্পিতভাবে হত্যা করার দায় অন্তর্বর্তীকালীন

2025-12-19T21:54:27+00:00
2025-12-19T21:54:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বেনাপোলে হাদি হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৯:৫৪ পিএম   (ভিজিট : ১২৬)
X

বেনাপোলে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা শরীফ ওসমান হাদিকে পরিকল্পিতভাবে হত্যা করার দায় অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা ও ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও লং মার্চ টু বর্ডার কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে  বেনাপোলে সর্বস্তরের ছাত্র-জনতার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

লং মার্চ টু বর্ডার কর্মসূচিতে ছাত্রনেতারা বলেন, ক্ষমতা ও আর্থিক লোভ-লালসার সঙ্গে আপস না করা অভ্যুত্থানে অংশগ্রহণকারী যে কজন তরুণ ছিলেন, হাদী তাদের অগ্রসারিতে ছিলেন। তার অসংখ্য ভিডিও, বক্তব্য ও বিবৃতি দেখলে বোঝা যায়—বাংলাদেশ তার কাছে কেবল একটি রাষ্ট্র নয়, এটি ছিল তার অস্তিত্ব, তার বিশ্বাস, তার শ্বাস-প্রশ্বাস। যেখানে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর অনেক নেতা-নেত্রী অন্যের লেখা প্রাণহীন বক্তব্য আওড়ান, অথচ বাস্তবে তার কোনো প্রতিফলন দেখা যায় না, সেখানে হাদী ছিলেন একেবারেই আলাদা। তার কথা ছিল নিজের, তার অবস্থান ছিল স্পষ্ট, তার চোখে ছিল স্বপ্ন।

তারা আরও বলেন, খুনিরা ধরা পড়লে এবং ঘটনার সুষ্ঠু তদন্ত হলে প্রকৃত সত্য সমাজের সামনে প্রকাশ পাবে বলেই দেশবাসীর বিশ্বাস। হাদির ওপর কারা গুলি বর্ষণ করেছে—এ নিয়ে চলছে নানা সমালোচনা। হাদির হত্যাকারীদের অনতিবিলম্বে আটক করে তাদের ফাঁসির দাবি জানান বক্তারা।

বক্তারা বলেন, আজ ভারত যেভাবে আওয়ামী সন্ত্রাসীসহ হাদিকে হত্যাকারীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে, তা বরদাস্ত করা হবে না। আমরা ভারতকে বলতে চাই—বাংলাদেশি সকল হত্যাকারী ও পরিকল্পনাকারীসহ শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে হবে।

এসময় বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শার্শা উপজেলা শাখার উপদেষ্টা আব্দুল মান্নান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আসাদুল্লাহ খালেদ গালিব, সদস্য সচিব সাজেদুর রহমান, মুখ্য সংগঠক নাইমুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য নাইম সিদ্দিক এবং বেনাপোল পোর্ট থানা ছাত্র শিবিরের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy