ছায়ানটে হামলার ঘটনায় অর্ণবের উদ্বেগ

বিনোদন প্রতিবেদক

বিনোদন

ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে সৃষ্ট উত্তাল পরিস্থিতির সুযোগ নিয়ে দেশজুড়ে সংঘাত, নাশকতা ও অগ্নিসংযোগের মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। এই রোষানল থেকে বাদ যায়নি সাংস্কৃতিক কেন্দ্রগুলোও। বিশেষ করে সংগীত শিক্ষার অন্যতম প্রধান বিদ্যাপীঠ ‘ছায়ানট’ ভবনে ভাঙচুরের ঘটনা গভীর উদ্বেগ ও শঙ্কার সৃষ্টি করেছে সংস্কৃতি অঙ্গনে।

2025-12-19T22:13:46+00:00
2025-12-19T22:13:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ছায়ানটে হামলার ঘটনায় অর্ণবের উদ্বেগ
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ১০:১৩ পিএম   (ভিজিট : ১৩৮)
X

ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে সৃষ্ট উত্তাল পরিস্থিতির সুযোগ নিয়ে দেশজুড়ে সংঘাত, নাশকতা ও অগ্নিসংযোগের মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। এই রোষানল থেকে বাদ যায়নি সাংস্কৃতিক কেন্দ্রগুলোও। বিশেষ করে সংগীত শিক্ষার অন্যতম প্রধান বিদ্যাপীঠ ‘ছায়ানট’ ভবনে ভাঙচুরের ঘটনা গভীর উদ্বেগ ও শঙ্কার সৃষ্টি করেছে সংস্কৃতি অঙ্গনে। 

ছায়ানট কার্যালয়ে হামলার বেশ কিছু দৃশ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। শুক্রবার সকালে সেই ধ্বংসযজ্ঞের ছবি শেয়ার করে রীতিমতো উদ্বেগ প্রকাশ করেন জনপ্রিয় সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণব।

ছবিগুলোতে দেখা যায়, ছায়ানটের ভেতর যেন এক বীভৎস তাণ্ডব চালানো হয়েছে। একটি ছবিতে দেখা যায়- হারমোনিয়ামটি ভেঙে চুরমার করে রাখা হয়েছে। তবলাগুলো এলোমেলো পড়ে আছে, অন্যান্য আসবাবপত্র ভাঙা এবং চারিদিকে ছড়িয়ে-ছিটিয়ে আছে কাগজপত্র। একটি কক্ষে আসবাব ও নথিপত্র পুড়িয়ে ছাই করে দেওয়ার চিত্রও ফুটে উঠেছে। কার্যত সাংস্কৃতিক চর্চাকেন্দ্রের এমন ধ্বংসাত্মক অবস্থা দেখে স্তব্ধ হয়ে পড়েছেন নেটিজেনরাও।
অস্থিতিশীল পরিস্থিতির মুখে সংগীতশিল্পীদের অস্তিত্ব রক্ষা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন অর্ণব। তার ফেসবুক পোস্টে রাজনৈতিক সচেতনতার আহ্বান জানিয়ে লিখেছেন, ‘আমাদের সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে এবং ভোট দিতে হবে... নতুবা আমরা সংগীতশিল্পীরা বিপদে পড়ব। দেখুন ওরা ছায়ানটের সাথে কী করেছে! আমাদের পাল্টা লড়াই করার একমাত্র উপায় হলো ভোট দেওয়া এবং অন্যদেরও ভোট দিতে উৎসাহিত করা।’

প্রসঙ্গত, ছায়ানটের সঙ্গে শায়ান চৌধুরী অর্ণবের সম্পর্কটি কেবল পেশাদার নয়, বরং আত্মিক। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় এই গায়ক, গীতিকার ও সংগীত প্রযোজক তার সংগীত জীবনের গোড়াপত্তন করেছিলেন ছায়ানটের মাধ্যমেই।




  বিষয়:   ছায়ানট  ছায়ানটে হামলা  উদ্বেগ  আগুন  হামলা 



Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy