বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে আগুন দেওয়ায় ঘুমন্ত শিশুর মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি

সারাবাংলা

লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জে বিএনপি নেতা বেলাল হোসেনের ঘরে তালা লাগিয়ে পেট্রল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এ

2025-12-20T10:22:40+00:00
2025-12-20T10:22:40+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে আগুন দেওয়ায় ঘুমন্ত শিশুর মৃত্যু
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ১০:২২ এএম   (ভিজিট : ১৫৮)
X

লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জে বিএনপি নেতা বেলাল হোসেনের ঘরে তালা লাগিয়ে পেট্রল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে এবং তিনজন গুরুতরভাবে অগ্নিদগ্ধ হয়েছেন।

লক্ষ্মীপুরে বিএনপি নেতা বেলাল হোসেনের ঘরে তালা লাগিয়ে পেট্রল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এ সময় ঘুমন্ত সাত বছরের শিশু আয়েশা বেগমের মৃত্যু হয়। অগ্নিদগ্ধ হন বিএনপি নেতা ও তাঁর আরও দুই শিশু বিথি আক্তার ও স্মৃতি আক্তার।

শুক্রবার দিবাগত রাতে সদর উপজেলার ভবানীগঞ্জের চরমনসা এলাকায় এ ঘটনা ঘটে।

বিএনপি নেতা-কর্মীরা জানান, সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন। ভবানীগঞ্জের চরমনসা এলাকায় নিজ ঘরে রাতে তিনি পরিবার নিয়ে ঘুমিয়ে ছিলেন। এ সময় ঘরের দরজায় তালা লাগিয়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় দৃর্বৃত্তরা। মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে ঘুমন্ত শিশু আয়েশা বেগমের মৃত্যু হয়। অগ্নিদগ্ধ হন বেলাল হোসেন ও তাঁর দুই কন্যা। স্থানীয়রা অগ্নিদগ্ধ অবস্থায় তিনজনকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বিথী আক্তার ও স্মৃতি আক্তারকে ঢাকা বার্ন ইউনিটে পাঠানো হয়। তাঁদের অবস্থায় আশঙ্কাজনক। দুজনের শরীরের বেশিরভাগ পুড়ে গেছে।

ভবানীগঞ্জ বিএনপির সভাপতি আজাদ হোসেন বলেন, বেলাল হোসেন ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক। রাতে সন্ত্রাসীরা পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় তাঁর বাড়িতে। এ ঘটনায় এক শিশু মারা যায়। অগ্নিদগ্ধ হন আরও তিনজন। 

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রনজিত কুমার দাস বলেন, নিহত এক শিশু ও অগ্নিদগ্ধ অবস্থায় তিনজনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে দুজনের অবস্থা গুরুতর।  

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ পারভেজ বলেন, বিএনপি নেতা বেলাল হোসেনের ঘরে তালা লাগিয়ে পেট্রল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অগ্নিদগ্ধ হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। আরও তিনজন অগ্নিদগ্ধ। আগুনের বিষয়টি তদন্ত করা হচ্ছে। এটি পরিকল্পিত নাশকতা না দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy