শেরপুরে ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ

শেরপুর প্রতিনিধি

সারাবাংলা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবী শহীদ শরীফ ওসমান হাদীর মৃত্যুতে শোক ও ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় প্রতিবাদ জানিয়ে

2025-12-20T10:42:17+00:00
2025-12-20T10:42:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শেরপুরে ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ১০:৪২ এএম   (ভিজিট : ১২৯)
X

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবী শহীদ শরীফ ওসমান হাদীর মৃত্যুতে শোক ও ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় প্রতিবাদ জানিয়ে শেরপুরে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এনসিপি, জুলাই শহীদ পরিবার ও সাধারণ জনগণ। ১৯ ডিসেম্বর শুক্রবার বাদ জুম্মা শেরপুর পৌর শহরের শহীদ স্কয়ারে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।


বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন শেরপুর মডেল গার্লস কলেজের সহকারী অধ্যাপক মাসুদ হাসান বাদল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার মূখ্য সমন্বয়ক ফারহান ফুয়াদ তুহিন, এনসিপির জেলার সাংগঠনিক সম্পাদক রাশেদুল হাসান দেওয়ান, জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক শিবলু, জেলা যুব শক্তির সিনিয়র যুগ্ম আহবায়ক শাহনূর রহমান সাঈম প্রমুখ।


এসময় বক্তারা বলেন, ভারতের আধিপত্য ধ্বংস করে সকল খুনীর বিচার নিশ্চিত করার আহ্বান জানান তারা। এছাড়া বিচার নিশ্চিত করা না হলে সংশ্লিষ্টদের পদত্যাগ এবং কঠোর প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দেন ছাত্র জনতা।


তারা আরও বলেন, এই হত্যাকান্ড একটি পরিকল্পিত হত্যার ঘটনা। ভারতীয় আধিপত্য মোকাবিলায় হাদীর মতো আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থানের অকুতোভয়ী যোদ্ধা সন্ত্রাসী হামলায় প্রাণ হারালেন। হাদী ভাই নির্দিষ্ট কোন দল বা গোষ্ঠীর ছিলেন না তিনি ছিলেন সর্বদলীয়। তিনি অন্যায়ের বিরুদ্ধে সত্যের লড়াই করেছে। মেরুদণ্ডহীন প্রশাসনকে স্পষ্ট বলে দিতে চাই হাদী হত্যার বিচার নিশ্চিত করতে হবে নয়তো প্রশাসনের পদত্যাগ পরতে হবে। বিচারের বদলে বিচার চাই, রক্তের বদলে রক্ত।


আইনশৃঙ্খলা বাহিনীকে হুঁশিয়ারি করে তারা বলেন, আওয়ামী সন্ত্রাসীরা এখনো দিব্যি ঘুরে বেড়াচ্ছে কিন্তু আপনারা নীরব।  যদি নীরবই থাকেন তাহলে আমরা কিন্তু ভাই হারানোর বেদনা নিয়ে বসে থাকবো না। আওয়ামী ও ভারতীয় আধিপত্যবাদ ধ্বংস করতে হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy