চন্দনাইশে হাদি হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যার প্রতিবাদে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী, গাছবাড়ীয়া ও রৌশনহাট এলাকায় পৃথক বিক্ষোভ

2025-12-20T11:17:19+00:00
2025-12-20T11:17:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চন্দনাইশে হাদি হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ১১:১৭ এএম   (ভিজিট : ৫৪)
X

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যার প্রতিবাদে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী, গাছবাড়ীয়া ও রৌশনহাট এলাকায় পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজের পর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গাছবাড়িয়া কলেজ এলাকা থেকে খাঁনহাট পর্যন্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে মিছিলটি পুনরায় কলেজ গেট এলাকায় এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন- এনসিপির ছাত্রবিষয়ক অঙ্গ সংগঠন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রশক্তির সংগঠক হাসনাত আবদুল্লাহ, এলডিপির অঙ্গ সংগঠন গণতান্ত্রিক ছাত্রদলের দক্ষিণ জেলা যুগ্ম আহ্বায়ক রবিউল করিম রবি, ছাত্রশক্তির ইমন শাহরিয়ার, এহসানুল কবির সৌরভ ও জাবেদ আমিন।

এদিকে উপজেলার দোহাজারী পৌরসভায় জুমার নামাজ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হাজারী মার্কেট এলাকায় মিলিত হয়ে সমাবেশে পরিনত হয়। এসময় প্রায় আধঘণ্টা সড়ক অবরোধ হয়ে মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

দোহাজারীর সমাবেশে বক্তব্য রাখেন- এনসিপির যুগ্ম আহ্বায়ক আনাস মুহাম্মদ ও সাইফুল ইসলাম তৌহিদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সদস্য শাহাদাত হোসেন সুমন, জেলা যুগ্ম আহ্বায়ক রাসিমুল্লাহ মারুফসহ শিক্ষার্থী আকিব, জিকু, ইমরান, জোবায়ের ও ওবায়দুল হাসান।

বিক্ষোভকারীরা “দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, আমরা সবাই হাদি হব’’ সহ বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন। তারা হাদী হত্যার দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান এবং সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে গনতন্ত্র রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy