জাতীয় কবির সমাধির পাশে হাদির দাফনের কার্যক্রম চলছে

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির দাফনের জন্য কার্যক্রম চলছে।শনিবার (২০

2025-12-20T13:01:35+00:00
2025-12-20T14:18:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জাতীয় কবির সমাধির পাশে হাদির দাফনের কার্যক্রম চলছে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ১:০১ পিএম  আপডেট: ২০.১২.২০২৫ ২:১৮ পিএম  (ভিজিট : ১০১)
X

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির দাফনের জন্য কার্যক্রম চলছে।

শনিবার (২০ ডিসেম্বর) সরেজমিন দেখা গেছে, ওসমান হাদির দাফনের জন্য কবর খননের কাজ শুরু করা হয়েছে।

শুক্রবার দিবাগত রাত ১২টায় ঢাবি প্রক্টর সাইফুদ্দীন আহমদ জানান, হাদির মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে দাফন করা হবে। রাত সাড়ে ১০টায় অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি অনলাইন বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, কেবিনেট ডিভিশন এবং ডাকসু থেকে দুইটা আবেদন নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন দাফনের স্থান সরেজমিনে দেখে এসেছেন। কোন জায়গা খালি আছে এই বিষয়ে তখন তাদের একটা নোট দেওয়া হয়েছিল এবং শুক্রবার রাত সাড়ে ১০টায় অনুষ্ঠিত একটি জরুরি সিন্ডিকেট মিটিংয়ে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

ওসমান হাদির দাফন ঘিরে বিশ্ববিদ্যালয় এলাকায় নিরাপত্তাজনিত সম্পর্কিত বিষয়ে সিন্ডিকেটের অনলাইন বৈঠকে আলোচনা হয়েছে বলেও গণমাধ্যমকে জানিয়েছেন তিনি।




  বিষয়:   জাতীয় কবি  কাজী নজরুল ইসলাম  হাদি 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy