মির্জাপুরে হাদীর হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

মির্জাপুর(টাঙ্গাইল)প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের মির্জাপুরে জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদীর হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

2025-12-20T13:08:27+00:00
2025-12-20T13:08:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মির্জাপুরে হাদীর হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
মির্জাপুর(টাঙ্গাইল)প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ১:০৮ পিএম   (ভিজিট : ১৭০)
X

টাঙ্গাইলের মির্জাপুরে জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদীর হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমা উপজেলা সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মির্জাপুর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রেসক্লাব মির্জাপুরের সামনে গিয়ে মিছিল শেষ হয়। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীসহ সাধারণ ছাত্রজনতা অংশ নেয়।

মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জুলাই যোদ্ধা সুজন মিয়া,টাঙ্গাইল জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মেহেদী হাসান মোমিন,জুলাই যোদ্ধা মাসুদ পারভেজ, মির্জাপুর উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মেরাজ মিয়া, ইমন সিদ্দিকী ও আজমান আলী।

এ সময় আরও উপস্থিত ছিলেন- সমন্বয়ক জাকির সিকদার,নাবিল আহমেদ,মোজাহিদ মিয়া, সৈয়দ সাবিদ হোসেন, মো.হাদী, মিলন খানসহ আন্দোলনের অন্যান্য নেতাকর্মীরা।

বক্তারা শহীদ শরিফ ওসমান হাদীর হত্যার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান। তারা বলেন, এই হত্যাকাণ্ডের বিচার না হলে গণঅভ্যুত্থানের চেতনা ব্যাহত হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy