মাগুরায় সহকারী অ্যাটর্নি জেনারেলের বাড়িতে অগ্নিসংযোগ

মাগুরা প্রতিনিধি

সারাবাংলা

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক মো. মাহবুবুল আলম ও তার ভাতিজা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর (সহকারী অ্যাটর্নি জেনারেল) তানভীর

2025-12-20T13:38:48+00:00
2025-12-20T14:12:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মাগুরায় সহকারী অ্যাটর্নি জেনারেলের বাড়িতে অগ্নিসংযোগ
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ১:৩৮ পিএম  আপডেট: ২০.১২.২০২৫ ২:১২ পিএম  (ভিজিট : ৫০)
X

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক মো. মাহবুবুল আলম ও তার ভাতিজা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর (সহকারী অ্যাটর্নি জেনারেল) তানভীর হাসান জোহার মাগুরার বাসভবনে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার পর জেলা জজ আদালতের সামনে অবস্থিত জোহা ভবনে দরজা ও জানালায় অকটেন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। তবে স্থানীয়দের তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হলেও এই ঘটনাকে কেন্দ্র করে শহরে চরম আতঙ্ক বিরাজ করছে।

এদিকে শুক্রবার (২০ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, ওই বাড়িতে জানালা, দরজায় আগুন লাগিয়ে দেন এক যুবক। এরপর সটকে পড়েন তিনি।

প্রত্যক্ষদর্শী বজলু ও তরুণ কুমার জানান, বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। ঘটনার সময় ভবনের কেয়ারটেকার ইনজার আলী বিশ্বাস ওষুধ কিনতে বাইরে ছিলেন। এদিকে প্রতিবেশী কাজল ও স্থানীয় দোকানি প্রদীপ মণ্ডল বলেন, শুরুতে ঘটনাটি সাধারণ অগ্নিকাণ্ড মনে হলেও পরে ঘটনাস্থল থেকে তেলের বোতল উদ্ধার হওয়ায় এটি যে পূর্বপরিকল্পিত, তা স্পষ্ট হয়ে ওঠে। দুর্বৃত্তরা ২ লিটারের বোতলে অকটেন ভরে সিমেন্টের ব্যাগে করে নিয়ে এসে ভবনের পেছন দিক দিয়ে প্রবেশ করে। তারা মূল ফটক ও জানালায় আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। আগুনের শিখা দেখে প্রতিবেশীরা ছুটে আসেন এবং পানি দিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহা বলেন, ঘটনাটি পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত হামলা বলেই প্রতীয়মান হচ্ছে। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। জজ আদালতের মতো সুরক্ষিত এলাকায় এ ধরনের হামলার ঘটনায় স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। এই নাশকতার পেছনে কারা জড়িত, তা খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy