হাদির মরদেহ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জানাজার জন্য ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির লাশ নিয়ে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার উদ্দেশে রওনা হয়েছে লাশবাহী অ্যাম্বুলেন্স।

2025-12-20T14:14:24+00:00
2025-12-20T14:15:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হাদির মরদেহ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ২:১৪ পিএম  আপডেট: ২০.১২.২০২৫ ২:১৫ পিএম  (ভিজিট : ৭১)
X

জানাজার জন্য ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির লাশ নিয়ে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার উদ্দেশে রওনা হয়েছে লাশবাহী অ্যাম্বুলেন্স। শনিবার দুপুর সোয়া ১টার দিকে তার লাশবাহী অ্যাম্বুলেন্সটি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট থেকে রওনা দেয়। 

এদিকে, জানাজায় অংশ নিতে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া এভিনিউ এলাকায় লাখো মানুষের ঢল নেমেছে।

এর আগে ময়নাতদন্তের জন্য শনিবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘর থেকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের মর্গে নেওয়া হয়। সেখান থেকে দুপুর ১২টা ৮ মিনিটে ময়নাতদন্ত শেষে শহীদ হাদির লাশ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে ফিরিয়ে নেওয়া হয়।

দুপুর ২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির জানাজা হবে। সে সময় নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে দক্ষিণ প্লাজায় এক হাজার বডি ওর্ন ক্যামেরাসহ পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করেছে ডিএমপি। 

শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে হাদির লাশ বহনকারী প্লেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর থেকে ওসমান হাদির লাশ রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে নিয়ে যাওয়া হয়।

এর আগে গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর ২টা ২৪ মিনিটের দিকে রাজধানীর পুরানা পল্টনে ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। পরে উন্নত চিকিৎসার জন্য হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 




  বিষয়:   হাদি  সংসদ ভবন 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy