মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় দ্রুতগামী অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় দীপন চন্দ্র নাথ (৪২) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ

2025-12-20T15:32:03+00:00
2025-12-20T15:32:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৩:৩২ পিএম   (ভিজিট : ৩৯)
X

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় দ্রুতগামী অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় দীপন চন্দ্র নাথ (৪২) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক পথচারী।

নিহত দীপন চন্দ্র নাথ মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর এলাকার হিরালাল চন্দ্র নাথের ছেলে।

শনিবার (২০ ডিসেম্বর) সকাল ৮টার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার কমলদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, দীপন চন্দ্র নাথ রিকশাভ্যান চালিয়ে বেকারির পণ্য সরবরাহ করতেন। প্রতিদিনের মতো শনিবার সকালে তিনি একটি গোডাউন থেকে পণ্য নিয়ে কমলদহ এলাকা হয়ে বড়দারোগাহাটের দিকে যাচ্ছিলেন। এ সময় চট্টগ্রামমুখী একটি অজ্ঞাত দ্রুতগামী গাড়ি তার ভ্যানকে ধাক্কা দেয়। ধাক্কায় তিনি ভ্যান থেকে ছিটকে পড়ে পাশের একটি গাছের সঙ্গে আঘাতপ্রাপ্ত হন। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

একই ঘটনায় আহত পথচারীকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।

এ বিষয়ে কুমিরা হাইওয়ে পুলিশের ইনচার্জ জাকির রাব্বানি বলেন, ‘শনিবার সকালে কমলদহ এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক ভ্যানচালক নিহত হন। দুর্ঘটনাকবলিত ভ্যান ও নিহতের মরদেহ উদ্ধার করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy