ঝালকাঠিতে হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত

ঝালকাঠি প্রতিনিধি

সারাবাংলা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে তাঁর রুহের মাগফেরাত কামনায় ঝালকাঠিতে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।শনিবার বাদ জোহর

2025-12-20T16:13:31+00:00
2025-12-20T16:13:31+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ঝালকাঠিতে হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৪:১৩ পিএম   (ভিজিট : ৬৮)
X

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে তাঁর রুহের মাগফেরাত কামনায় ঝালকাঠিতে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বাদ জোহর শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

বিভিন্ন মসজিদ থেকে আগত বিপুল সংখ্যক মুসল্লি এতে অংশ নেন। জানাজা শেষে মরহুম শরীফ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় ধর্মপ্রাণ মুসল্লিরা হাদী হত্যার সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। গায়েবানা জানাজায় স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।

শরিফ ওসমান হাদির অকাল মৃত্যু শুধু তাঁর পরিবার কিংবা সহকর্মীদের জন্য নয়, বরং পুরো সমাজের জন্যই এক অপূরণীয় ক্ষতি বলে মনে করছেন জানাজায় অংশগ্রহণকারীরা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy