বিএসবিওএ নির্বাহী কমিটির নির্বাচনের পুনঃতফসিল

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ শহীদ ওসমান হাদির মৃত্যুতে বাংলাদেশ সরকার কর্তৃক শনিবার (২০ ডিসেম্বর) জাতীয় শোক ঘোষণার প্রেক্ষিতে

2025-12-20T16:17:50+00:00
2025-12-20T16:17:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিএসবিওএ নির্বাহী কমিটির নির্বাচনের পুনঃতফসিল
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৪:১৭ পিএম   (ভিজিট : ২৯)
X

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ শহীদ ওসমান হাদির মৃত্যুতে বাংলাদেশ সরকার কর্তৃক শনিবার (২০ ডিসেম্বর) জাতীয় শোক ঘোষণার প্রেক্ষিতে বাংলাদেশ শিপ হ্যান্ডলিং অ্যান্ড বার্থ অপারেটরস্ অ্যাসোসিয়েশনের (বিএসবিওএ) এর ২০২৫-২০২৬ ও ২০২৬-২০২৭ মেয়াদের জন্য নির্বাহী কমিটির নির্বাচন পুনঃতফসিল অনুযায়ী অনুষ্ঠিত হবে।

বিএসবিওএ নির্বাচন বোর্ড চেয়ারম্যান কমোডর (অব.) সৈয়দ আরিফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, চেয়ারম্যান, ১ম ভাইস চেয়ারম্যান, ২য় ভাইস চেয়ারম্যান ও পরিচালক পদে নির্বাচন রোববার (২১ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে। ভোট গণনা এবং নির্বাচন বোর্ড কর্তৃক ফলাফল প্রকাশ করা হবে ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই।

নির্বাচন পরিচালনা সংক্রান্ত বিষয়ে (যদি থাকে) নির্বাচন আপিল বোর্ডে আপিল দাখিলের শেষ তারিখ ও সময় সোমবার (২২ ডিসেম্বর) বিকাল ৪টা পর্যন্ত।

নির্বাচন আপিল বোর্ড কর্তৃক আপিল নিষ্পত্তি ও নির্বাচন বোর্ডকে সিদ্ধান্ত অবহিতকরণ বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর ২টা পর্যন্ত। নির্বাচন বোর্ড কর্তৃক নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশ বুধবার বিকাল ৪টায়। নির্বাচনের চূড়ান্ত ফলাফলের বিরুদ্ধে (যদি থাকে) ১০ হাজার টাকা ফিসসহ নির্বাচন আপিল বোর্ডে আপিল দাখিলের শেষ তারিখ ও সময় শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ২টা পর্যন্ত। নির্বাচন আপিল বোর্ড কর্তৃক আপিল নিষ্পত্তি ও নির্বাচন বোর্ডকে সিদ্ধান্ত অবহিতকরণ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুর ১২টা পর্যন্ত।

প্রয়োজন হলে নির্বাচন বোর্ড কর্তৃক চূড়ান্ত ফলাফলের সংশোধন ও পুনঃপ্রকাশ হবে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুর ১টায়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy