নিখোঁজের ৪দিন পর ডোবা থেকে রেশমীর মরদেহ উদ্ধার

নকলা (শেরপুর) প্রতিনিধি

সারাবাংলা

শেরপুরের নকলায় নিখোঁজ হওয়ার ৪দিন পর বাড়ির পাশের একটি ডোবা থেকে রেশমী (৭) নামে এক শিশু কন্যার মরদেহ

2025-12-20T16:42:38+00:00
2025-12-20T16:42:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নিখোঁজের ৪দিন পর ডোবা থেকে রেশমীর মরদেহ উদ্ধার
নকলা (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৪:৪২ পিএম   (ভিজিট : ৩৬)
X

শেরপুরের নকলায় নিখোঁজ হওয়ার ৪দিন পর বাড়ির পাশের একটি ডোবা থেকে রেশমী (৭) নামে এক শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২০ ডিসেম্বর) সকালে উপজেলার কায়দা এলাকার (বেগুনপট্রি) মধ্যপাড়া থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রেশমী ওই এলাকার দরিদ্র ভ্যানচালক সাইফুল ইসলামের চার মেয়ের মধ্যে তৃতীয়।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গত ১৬ ডিসেম্বর নিজ বাড়ি থেকে হঠাৎ নিখোঁজ হয় রেশমী। পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। নিখোঁজের চার দিন পর আজ শনিবার সকালে বাড়ির পাশের একটি ডোবায় তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে নকলা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। দরিদ্র ভ্যানচালক বাবার আদরের মেয়ের এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নকলা থানা পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে যে এটি দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy