ক্ষেতলালে সমাজসেবা অফিসের সহায়কের আত্মহত্যা

ক্ষেতলাল প্রতিনিধি

সারাবাংলা

জয়পুরহাটের ক্ষেতলালে সমাজসেবা অফিসের অফিস সহায়ক মাহবুব আলম জনি (৩৫) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনাটি এলাকায় ব্যাপক

2025-12-20T17:14:00+00:00
2025-12-20T17:14:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ক্ষেতলালে সমাজসেবা অফিসের সহায়কের আত্মহত্যা
ক্ষেতলাল প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৫:১৪ পিএম   (ভিজিট : ১৬৫)
X

জয়পুরহাটের ক্ষেতলালে সমাজসেবা অফিসের অফিস সহায়ক মাহবুব আলম জনি (৩৫) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (২০ ডিসেম্বর) সকালে সমাজসেবা অফিস কার্যালয়ে একটি কক্ষে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান কাজের বুয়া মোছাঃ জোবেদা খাতুন।

উপজেলা সমাজসেবা অফিসার মোয়াজ্জেম হোসেন বলেন, আমি বৃহস্পতিবার অফিস করে বাসায় যাই শনিবার সকালে তাকে রাষ্ট্রিয় কাজের জন্য বার বার ফোন করে রিসিভ না হওয়ায় অফিসের কাজের বুয়াকে ফোন করি খোঁজ নিয়ে কাজের বুয়া জানায়,জনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

নিহত ব্যক্তি উপজেলা সমাজসেবা কার্যালয়ে সহায়ক হিসেবে দীর্ঘদিন ধরে কর্মরত ছিলেন। তবে কী কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন, তাৎক্ষণিকভাবে এর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এই মর্মান্তিক ঘটনায় নিহতের পরিবার, সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy