চুয়াডাঙ্গায় শহীদ হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা

সারাবাংলা

চুয়াডাঙ্গা শহরের বড় বাজারস্থ শহীদ হাসান চত্বরে শুক্রবার জুম্মার নামাজের পর শহীদ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ

2025-12-20T17:31:39+00:00
2025-12-20T17:37:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চুয়াডাঙ্গায় শহীদ হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ
এসিল্যান্ডের বাধা
স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা
প্রকাশ: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৫:৩১ পিএম  আপডেট: ২০.১২.২০২৫ ৫:৩৭ পিএম  (ভিজিট : ৪২)
X

চুয়াডাঙ্গা শহরের বড় বাজারস্থ শহীদ হাসান চত্বরে শুক্রবার জুম্মার নামাজের পর শহীদ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্রজনতা।

সমাবেশ চলাকালে চুয়াডাঙ্গা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের কাছে সমাবেশের অনুমতিপত্র দেখতে চান। অনুমতিপত্র দেখাতে না পারায় তিনি পাঁচ মিনিটের মধ্যে বিক্ষোভ সমাবেশ শেষ করার নির্দেশ দেন।

এ ঘটনায় ঘটনাস্থলে কিছুটা উত্তেজনার সৃষ্টি হয়। বিক্ষোভকারীরা সহকারী কমিশনার (ভূমি)-কে উদ্দেশ করে বলেন, “জুলাই যুদ্ধ কি কোনো অনুমতি নিয়ে হয়েছিল? হাদী একজন জুলাই যোদ্ধা। তাকে হত্যা করা হয়েছে বলেই আমরা বিক্ষোভ করছি। এখানে অনুমতির প্রশ্ন আসে কীভাবে?”

এ সময় সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলামকে বিক্ষোভ সমাবেশের মধ্যেই দাঁড়িয়ে থাকতে দেখা যায়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy