প্রকাশ: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৫:৪৭ পিএম (ভিজিট : ২০৩)

X
শনিবার দুপুর ১টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া প্রেস ক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের তিন নেতা একযোগে পদত্যাগের ঘোষণা দেন। দলীয় পদ থেকে তাদের এই স্বেচ্ছা পদত্যাগ স্থানীয় রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
পদত্যাগকারী নেতারা হলেন,সেলিম শরীফ উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক,আরিফুল হোসেন সহ-সভাপতি, পৌর যুবলীগ এবং এডভোকেট আবুল কালাম আজাদ, সদস্য পৌর আওয়ামী লীগ।
সংবাদ সম্মেলনে তারা বলেন, ব্যক্তিগত কারণ, রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক নানা জটিলতার কারণে তারা দলীয় পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তারা জানান, দলের প্রতি তাদের শ্রদ্ধা ও ভালোবাসা আগের মতোই রয়েছে, তবে বর্তমানে তারা আর কোন দলীয় পদে থাকতে চান না।
কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক সেলিম শরীফ বলেন, আমাকে উপজেলা কৃষকলীগে অন্তর্ভুক্ত করা হয়েছিল যা সম্পর্কে আমি অবগত ছিলাম না।
পৌর যুবলীগের সহসভাপতি আরিফ হোসেন বলেন, বিগত সরকারের আমলে আমাকে পৌর যুবলীগের সহ-সভাপতি করা হয়েছিল, তবে সাংগঠনিক কোন কার্যক্রমে আমি সক্রিয় ছিলাম না।
এ্যাডভোকেট আবুল কালাম আজাদ বলেন, আমাকে টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সদস্য করা হয়েছিল আমার জানা ছিল না, বিষয়টি অবগত হওয়ার পরে আমরা স্ব-স্ব পদ থেকে, টুংগীপাড়া প্রেস ক্লাবে উপস্থিত হয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে পদত্যাগ করলাম।
এসময় প্রেস ক্লাবে রাজনৈতিক অঙ্গনের অনেকে, স্থানীয় গণমাধ্যমকর্মী ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।