হাদির মৃত্যুতে শোক জানিয়ে নলছিটির দোকানপাট বন্ধ

ঝালকাঠি প্রতিনিধি

সারাবাংলা

শরিফ ওসমান হাদির স্মরণে নিজ জন্মভূমি ঝালকাঠির নলছিটিতে সব দোকান বন্ধ করার ঘোষণা দেওয়া হয়েছে।আজ শনিবার (২০ ডিসেম্বর)

2025-12-20T17:50:24+00:00
2025-12-20T17:50:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হাদির মৃত্যুতে শোক জানিয়ে নলছিটির দোকানপাট বন্ধ
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৫:৫০ পিএম   (ভিজিট : ১০৯)
X

শরিফ ওসমান হাদির স্মরণে নিজ জন্মভূমি ঝালকাঠির নলছিটিতে সব দোকান বন্ধ করার ঘোষণা দেওয়া হয়েছে।

আজ শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এসব দোকানপাট বন্ধ ছিল। এদিকে ওসমান হাদির মরদেহ নলছিটিতে না আনায় দুঃখ প্রকাশ করেছেন এলাকাবাসী।

নলছিটি উপজেলা ব্যবসায়ী সমিতির সদস্য শাহাদাত আলম ফকির বলেন, ওসমান হাদি আমাদের নলছিটির সন্তান। আমরা তাকে হারিয়ে সবাই মর্মাহত। তার মতো হাদি এ দেশে জন্ম হবে না। তার মরদেহ নিজ জন্মভূমিতে না আনতে পারায় হাদির স্মরণে শহরের সব দোকানপাট বন্ধ ঘোষণা করা হয়েছে।

হাদির এক এলাকার বাসিন্দা শহিদুল ইসলাম বলেন, হাদি আমাদের এলাকায় ছোট থেকে বড় হয়েছে। ওর মতো প্রতিবাদী ছেলে এই বাংলায় জন্ম হবে কিনা জানি না। ওর জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ ওরে জান্নাতবাসী করুক।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy